১০ অর্থনৈতিক অঞ্চল বাতিল করল সরকার

১৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২২ AM
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন © ফাইল ফটো

সোনাদিয়া, সুন্দরবন ইকোনমিক জোনসহ শেখ হাসিনা সরকারের নেওয়া ১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। আজ রবিবার (১৩ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বিডার চেয়ারম্যান বলেন, বিগত সরকারের আমলে নেওয়া ইকোনমিক জোনের মধ্যে ১০টি বাতিল করা হয়েছে। সরকারের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অষ্টম গভর্নিং বোর্ড সভা এই সিদ্ধান্ত নিয়েছে।

বাতিলযোগ্য সরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক (কক্সবাজার), সুন্দরবন ট্যুরিজম পার্ক (বাগেরহাট), গজারিয়া অর্থনৈতিক অঞ্চল (মুন্সিগঞ্জ), শ্রীপুর অর্থনৈতিক অঞ্চল (গাজীপুর), ময়মনসিংহ অর্থনৈতিক অঞ্চল (ময়মনসিংহ)।

বাতিলযোগ্য বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো গার্মেন্টস শিল্প পার্ক, বিজিএমইএ (মুন্সিগঞ্জ), ছাতক ইকোনমিক জোন (সুনামগঞ্জ), ফমকম ইকোনমিক জোন (বাগেরহাট), সিটি স্পেশাল ইকোনমিক জোন (ঢাকা), সোনারগাঁ অর্থনৈতিক অঞ্চল (নারায়ণগঞ্জ)।

বিগত আওয়ামী লীগ সরকার দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চলের ঘোষণা দিয়েছিল। শেষ পর্যন্ত ৯৭টির উদ্যোগ নেওয়া হয়, সেগুলোর মধ্যে ৬৮টিই ছিল সরকারি।

 

জামায়াত-এনসিপি জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্ণেল অলি আহমদ
  • ০৯ আগস্ট ২০২৬
মুস্তাফিজকে নিয়ে দুবাই ক্যাপিটালসের রহস্যময় পোস্ট
  • ০৯ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ২৩ পদে চাকরি, আবেদ…
  • ০৯ আগস্ট ২০২৬
মায়ের সঙ্গে অভিমান করে রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় কিশোর, সকা…
  • ০৯ আগস্ট ২০২৬
জুলাই যাদুঘর থেকে ফেলানীর চিহ্ন সরিয়ে ফেলা ব্যক্তিদের উদ্দে…
  • ০৯ আগস্ট ২০২৬
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ২৪ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন…
  • ০৯ আগস্ট ২০২৬