ছয় মাসের মধ্যে বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা চলছে: আশিক চৌধুরী

০৭ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৩৯ PM

© সংগৃহীত

দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে শুরু হওয়া চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে বিদেশের ২৫টি বড় বড় কোম্পানির প্রতিনিধি ও দেশের ১৫শ’র বেশি ব্যবসায়ী অংশ নিয়েছেন বলে জানিয়েছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

আজ সোমবার (৭ এপ্রিল) বিনিয়োগ সম্মেলন বিষয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিতে এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানান তিনি।

আশিক চৌধুরী বলেন, ‘দেশি-বিদেশি ব্যবসায়ী ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের কাছে বর্তমান ও ভবিষ্যতের বিনিয়োগ পরিবেশ, সুযোগ-সুবিধা ও সম্ভাবনার তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি আমাদের সামনে যে সব চ্যালেঞ্জ রয়েছে সে সব বিষয়েও আমরা বিনিয়োগকারীদের সঙ্গে খোলামেলা কথা বলেছি।  বিদেশি প্রতিষ্ঠানগুলো থেকে বিনিয়োগ আনার চেষ্টা চলছে।’

বিনিয়োগকারীদের বেটার সার্ভিস দিতে সরকার আন্তরিক জানিয়ে তিনি আরও বলেন, আমরা বিদেশি বিনিয়োগকারীদের বেটার সার্ভিস দিতে কী কী সমস্যা রয়েছে সে সব নিয়ে খোলামেলা আলোচনা করেছি। সামিটে দেশি ১৫শ’র বেশি উদ্যোক্তা এবং ২৫টি বিদেশি কোম্পানির প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

এরমধ্যে, যারা আজ চট্টগ্রামে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে গেছেন, তাদের সঙ্গে যোগাযোগ রেখে আগামী ৬-১২ মাসের মধ্যে বিনিয়োগ আনার চেষ্টা করা হবে বলেও জানান আশিক চৌধুরী।

তিনি জানান, বিদেশি ডেলিগেটদের ৬০-৭০ জনের একটি টিম সকালে আনোয়ারা ও মিরসরাইতে স্থাপিত অর্থনৈতিক অঞ্চল ভিজিট করেছেন। বিনিয়োগের ইকোসিস্টেম বাড়াতে ও স্টার্টআপকে যুক্ত করতে সামিটের আয়োজন করা হয়েছে।

বিনিয়োগ বাড়াতে প্রযুক্তিগত সহায়তা নিশ্চিতের জন্য সরকার কাজ করছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (আইসিটি উইং) ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বর্তমান সরকার ইন্টারনেট বন্ধ করবে না। আগামী সরকারও যাতে তা বন্ধ করতে না পারে সে ব্যবস্থা নেয়া হবে।

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’
  • ০৯ আগস্ট ২০২৬
যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, মুক্তিযোদ্ধাসহ আহত ৪
  • ০৯ আগস্ট ২০২৬
সৌদি আরবের আরামকো রিফাইনারিতে ড্রোন হামলার দাবি হুতিদের
  • ০৯ আগস্ট ২০২৬
চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশের দুই ঘণ্টা পর সিদ্ধ…
  • ০৯ আগস্ট ২০২৬
রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৭ পদে চাকরি, আবেদন ৭ স…
  • ০৯ আগস্ট ২০২৬
জবি ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমল
  • ০৯ আগস্ট ২০২৬