রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলার

২৮ মার্চ ২০২৫, ০৪:১৭ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © ফাইল ফটো

প্রবাসী আয় বৃদ্ধির কারণে প্রায় দুই মাস পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতিতে গতকাল বৃহস্পতিবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়ায়। 

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, চলতি মার্চ মাসের প্রথম ২৬ দিনে দেশে ২৯৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এটি দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নিট রিজার্ভ আইএমএফের বিপিএম-৬ হিসাবপদ্ধতি অনুসারে গণনা করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে প্রকৃত নিট রিজার্ভ নির্ধারিত হয়।

বিশ্ববাজারে ডলার সংকট এবং আমদানি ব্যয়ের চাপের মধ্যেও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনাকে স্বস্তি দিয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬