বকেয়া বেতন ও ক্ষতিপূরণের দাবিতে বিজিএমইএ ভবন অবরুদ্ধ

২৪ মার্চ ২০২৫, ০৭:৩৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৮ PM

© সংগৃহীত

রাজধানীর উত্তরায় অবস্থিত বিজিএমইএ ভবন বকেয়া বেতন ও ক্ষতিপূরণের দাবিতে অবরুদ্ধ করে রেখেছেন ভালুকার রোর ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। এর ফলে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

সোমবার (২৪ মার্চ) সকাল থেকে শ্রমিকরা বিজিএমইএ ভবনের প্রধান ফটক অবরোধ করেন, যার কারণে কর্মকর্তারা অফিসে প্রবেশ করতে পারেননি। বিকাল ৫টা পর্যন্ত এই অচলাবস্থা চলতে থাকে।

জানা গেছে, অর্থনৈতিক সংকটের কারণে ভালুকার রোর ফ্যাশন লিমিটেড গত জানুয়ারিতে লে-অফ ঘোষণা করেছিল। শ্রমিকদের দাবি, নভেম্বর ও ডিসেম্বর মাসে ৭০ লাখ টাকা পরিশোধ করা হলেও জানুয়ারির বেতন এবং লে-অফ ক্ষতিপূরণ এখনও বকেয়া রয়েছে। ২০১৭ সালে প্রতিষ্ঠিত এই কারখানায় বর্তমানে ১ হাজার ৩৭৬ জন শ্রমিক কাজ করছেন।

এসএসসি রেজাল্টের পর শিক্ষার্থীদের করণীয়
  • ০৯ আগস্ট ২০২৬
কমলাপুর স্টেডিয়ামের বেহাল দশা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, ব…
  • ০৯ আগস্ট ২০২৬
৪২ ঋণখেলাপীর পাচারকৃত অর্থ উদ্ধারের কার্যক্রম শুরু
  • ০৯ আগস্ট ২০২৬
বিএনপির এমপিরাও আমাকে ভোট দেবেন: কর্নেল ওলি
  • ০৯ আগস্ট ২০২৬
হবিগঞ্জে লরি-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
  • ০৯ আগস্ট ২০২৬
দেশে মোট ভোটারের সংখ্যা জানাল নির্বাচন কমিশন
  • ০৯ আগস্ট ২০২৬