নোয়াখালীতে এনআরবিসি ব্যাংকের ৬২৮তম শাখার উদ্বোধন

১৪ মার্চ ২০২৫, ০২:৫১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২২ PM
এনআরবিসি ব্যাংকের নতুন উপশাখার উদ্বোধন

এনআরবিসি ব্যাংকের নতুন উপশাখার উদ্বোধন © টিডিসি ফটো

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এনআরবিসি ব্যাংকের নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ব্যাংকটির ৬২৮তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের পরিচালক লকিয়ত উল্লাহ।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর আলমগীর আলো, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হারুনুর রশীদ এবং মেঘনা জোনের প্রধান কাজী মোহাম্মদ জিয়াউল করীম।  

অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের ডিএমডি হারুনুর রশীদ বলেন, এনআরবিসি ব্যাংকের ৬ হাজার কর্মকর্তা-কর্মচারী জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। এই সেবার মাধ্যমে প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, “আমরা জনগণের অর্থ নিরাপদে রেখেছি এবং নিরাপদ জায়গায় বিনিয়োগ করেছি।

ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন এই শাখার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ হবে এবং নোয়াখালীর অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।

ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ১৪ মার্চ ২০২৬
মার্কিন ৬ ক্যাটাগরির ভিসা পেলেও বাতিল হতে পারে যে কারণে, নত…
  • ১৪ মার্চ ২০২৬
বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা
  • ১৪ মার্চ ২০২৬
পাবলিক পরীক্ষা আইনে পরিবর্তন আনার চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী
  • ১৪ মার্চ ২০২৬
একটি দেশে ঈদের তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে?
  • ১৪ মার্চ ২০২৬
ফাঁড়ি আছে নেই পুলিশ, নিরাপত্তাহীনতায় ববি শিক্ষার্থীরা
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081