তিন দফা কমানোর পর ফের বাড়ল সোনার দাম, ভরি কত?

০৪ মার্চ ২০২৫, ০৯:১০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫০ PM

© সংগৃহীত

তিন দফা কমানোর পর দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। বুধবার (৫ মার্চ) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে গত ২৪ ও ২৮ ফেব্রুয়ারি এবং ২ মার্চ টানা তিন দফা কমানো হয় সোনার দাম। ২৪ ফেব্রুয়ারি ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ১ হাজার ১৫৫ টাকা, ২৮ ফেব্রুয়ারি কমানো হয় ২ হাজার ৪০৩ টাকা এবং ২ মার্চ কমানো হয় ২ হাজার ৬২৪ টাকা। অর্থাৎ তিন দফায় ভালো মানের সোনার দাম ভরিতে কমে ৬ হাজার ১৮২ টাকা।

এ দাম কমানোর আগে ২, ৬, ১১, ১৮ ও ২১ ফেব্রুয়ারি এবং ১৬, ২৩ ও ৩০ জানুয়ারি সোনার দাম বাড়ানো হয়। অর্থাৎ ৮ আট দফা দেশের বাজারে সোনার দাম বাড়ানোর পর এখন তিন দফা দাম কমে এখন আবার বাড়লো।

মঙ্গলবার (৪ মার্চ) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৩৯৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৪ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ২১ টাকা বাড়িয়ে ১ লাখ ২৪ হাজার ৩৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ২ হাজার ৪৮৫ টাকা বাড়িয়ে ১ লাখ ২ হাজার ৩৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২ মার্চ সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৪৯৬ টাকা কমিয়ে ১ লাখ ৪১ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৩৪ টাকা কমিয়ে ১ লাখ ২১ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৮৩২ টাকা কমিয়ে ৯৯ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়। আজ মঙ্গলবার পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

ট্যাগ: দাম
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬