ইসলামী ব্যাংকের সঙ্গে কমার্স প্লেক্স লিমিটেডের রেমিট্যান্স সেবা সংক্রান্ত চুক্তি

০৩ মার্চ ২০২৫, ০৯:০৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৫ PM

© সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও কমার্স প্লেক্স লিমিটেড, কানাডার মধ্যে একটি রেমিট্যান্স পরিষেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ সোমবার (৩ মার্চ) ইসলামী ব্যাংক টাওয়ারে ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান এবং কমার্স প্লেক্স লিমিটেড,কানাডার চিফ স্ট্রাটেজিস অ্যান্ড অপারেশন্স অফিসার বাছির নিজেম এ সংক্রান্ত চুক্তিতে সাক্ষর করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম, কমার্স প্লেক্স লিমিটেড, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সানজানা ফরিদ, ইসলামী ব্যাংকের ট্রেজারি অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট ডিভিশনপ্রধান মুহাম্মদ মাসউদ।

এ ছাড়াও ইসলামী ব্যাংকের ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশনপ্রধান মো. মোতাহার হোসেন মোল্লা ও ওভারসিজ ব্যাংকিং ডিভিশনপ্রধান মোহাম্মদ শাহাদাত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

বিএনপির রাষ্ট্রপতি পদের জন্য মির্জা ফখরুল নির্বাচিত
  • ০৯ আগস্ট ২০২৬
প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ …
  • ০৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ সফর নিয়ে ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় ভারত
  • ০৯ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৯ আগস্ট ২০২৬
দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সকলকে সর্তক থাক…
  • ০৯ আগস্ট ২০২৬
দাখিলের ফল প্রকাশ নিয়ে বোর্ডের নির্দেশনা
  • ০৯ আগস্ট ২০২৬