ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

০২ মার্চ ২০২৫, ১০:৩২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:০১ PM
‘কল্যাণের জন্য সঞ্চয়’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন

‘কল্যাণের জন্য সঞ্চয়’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন © সংগৃহীত

‘কল্যাণের জন্য সঞ্চয়’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন শুরু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজ রবিবার (২ মার্চ) ইসলামী ব্যাংক টাওয়ারে এ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।

এছাড়া দুটি নতুন প্রোডাক্ট ডিজিটাল দান বাক্স ও মুদারাবা উমরাহ সেভিংস স্কিমেরও উদ্বোধন করা হয়। ক্যাম্পেইন চলাকালে ‘মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট’, ‘মুদারাবা ওয়াকফ ক্যাশ ডিপোজিট অ্যাকাউন্ট’, ‘মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট’, ‘মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট’, ‘ডিজিটাল দান বাক্স’ ও ‘মুদারাবা উমরাহ সেভিংস স্কিম’কে জনপ্রিয় করার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন।

ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। 

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ডেভেলপমেন্ট উইংপ্রধান এ কে এম মাহবুব মোরশেদ ও বিজনেস প্রমোশন এন্ড মার্কেটিং ডিভিশন প্রধান  মোঃ মজনুজ্জমান। এসময় প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

ট্যাগ: ব্যাংক
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬