ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪১ PM
পুরস্কার ও সনদপত্র বিতরণকালে

পুরস্কার ও সনদপত্র বিতরণকালে © ফাইল ফটো

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের (আইবিএফ) উদ্যোগে রচনা প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ফাউন্ডেশনের প্রধান কার্যালয় অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক মো. আবদুল জলিল।

অনুষ্ঠানে আইবিএফ’র নির্বাহী কমিটি ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব এবং আইবিএফের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য দেন আইবিএফ’র মহাব্যবস্থাপক ফায়জুল কবির। এসময় বিজয়ী প্রতিযোগীদের মধ্যে ড. রিয়াজুল ইসলাম ও ড. মাহমুদ আহমেদ অনুভূতি প্রকাশ করেন।

সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম-সাময়িক বিষয়াবলী সম্পর্কে বর্তমান প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় ৪টি ক্যাটাগরিতে মোট ২৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। এরমধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারিদের যথাক্রমে ৫০ হাজার, ৪০ হাজার ও ৩০ হাজার টাকাসহ মোট ৪০ জন বিজয়ীর মাঝে চেক ও সনদপত্র প্রদান করা হয়।

ট্যাগ: ব্যাংক
প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ …
  • ০৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ সফর নিয়ে ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় ভারত
  • ০৯ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৯ আগস্ট ২০২৬
দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সকলকে সর্তক থাক…
  • ০৯ আগস্ট ২০২৬
দাখিলের ফল প্রকাশ নিয়ে বোর্ডের নির্দেশনা
  • ০৯ আগস্ট ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিএসসি ইন ইইই প্রোগ্রামের ৩য় আইইবি-…
  • ০৯ আগস্ট ২০২৬