ট্রাম্পের ব্যবসায়িক পার্টনার জেনট্রি ঢাকায়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজই

৩০ জানুয়ারি ২০২৫, ০৪:০২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM
ডোনাল্ড ট্রাম্প ও জেনট্রি বিচ

ডোনাল্ড ট্রাম্প ও জেনট্রি বিচ © সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক পার্টনার ও বিলিয়নিয়ার জেনট্রি বিচ বাংলাদেশে এসেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ব্যক্তিগত উড়োজাহাজে  ইসলামাবাদ হয়ে ঢাকায় অবতরণ করেন তিনি।

জানা গেছে, একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন জেনট্রি বিচ। এই সফরে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। দুপুর ২টায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে কিছু গুরুত্বপূর্ণ দলের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে। সফর শেষে আজ রাতেই  যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার। 

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ করে থাকেন জেনট্রি বিচ। তার বাংলাদেশের এই সফরেও বড় বিনিয়োগের আশা করছেন সংশ্লিষ্টরা। অনেকে বলছেন, তিনি বিনিয়োগের থলি নিয়ে হাজির হয়েছেন।

রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬
দুইবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যাওয়া ক্রিস্টা হা…
  • ১১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালির ঘটনায় মামলা, গ্রেপ্তার আয়াসস…
  • ১১ অক্টোবর ২০২৬
জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজ…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬