১৫০ টাকার পাদুকায় ভ্যাট অব্যাহতি পুনর্বহাল চান উদ্যোক্তারা

২৭ জানুয়ারি ২০২৫, ১০:৫৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন

সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন © সংগৃহীত

দেড়শ টাকা দামের প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল ও পাদুকার উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধা পুনর্বহালের দাবি জানিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। তারা বলছেন, ভ্যাট আরোপের ফলে এই পণ্যের দাম বাড়বে, যা নিম্ন আয়ের মানুষের ওপর চাপ তৈরি করবে এবং এই শিল্পের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের টিকে থাকা কঠিন করে তুলবে।

গত শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি তুলে ধরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চলতি বছরের ৯ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শতাধিক পণ্যের ভ্যাট বাড়ানোর ঘোষণা দেয়। সে ঘোষণা অনুযায়ী, দেশে ১৫০ টাকা মূল্যের প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল ও পাদুকার উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির সহসভাপতি আশরাফ উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, ২০২৪ সালের ২৭ মে থেকে সরকার ১৫০ টাকা বা তার কম মূল্যের প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল ও পাদুকার উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি দিয়েছিল। নতুন আদেশে ১৫ শতাংশ ভ্যাট আরোপ হওয়ায় পণ্যের উৎপাদন খরচ বেড়ে গেছে। এর ফলে হাওয়াই চপ্পল ও পাদুকার দাম বাড়বে, যা নিম্ন আয়ের জনগোষ্ঠীর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। দাম বাড়লে এই পণ্যের চাহিদা কমে যাবে, যা ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলোর উৎপাদনে বিরূপ প্রভাব ফেলবে। এর প্রভাবে বহু কর্মী তাদের কর্মসংস্থান হারাবেন।

সমিতির সহসভাপতি বলেন, দেশের পাঁচ শতাধিক ক্ষুদ্র ও মাঝারি কারখানা এই শিল্পের সঙ্গে যুক্ত। যেসব কারখানায় বছরে কয়েক কোটি জোড়া পণ্য তৈরি হয়। তাতে কাজ করে হাজারো মানুষ জীবন নির্বাহ করে। এই শিল্প ক্ষতিগ্রস্ত হলে তা দেশের অর্থনীতি ও পরিবেশে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভ্যাট আরোপের কারণে পরিবেশগত সমস্যাও তৈরি হতে পারে। এই শিল্প মূলত রিসাইক্লিংয়ের মাধ্যমে পুরোনো চপ্পল ও পাদুকা থেকে নতুন পণ্য তৈরি করে। যদি উৎপাদন কমে যায়, তাহলে রিসাইক্লিং হ্রাস পাবে। ফলে ব্যবহারের অনুপযোগী চপ্পল ও পাদুকা রাস্তাঘাটে পড়ে থেকে পরিবেশ দূষণও বাড়াবে।

বিএনপির জাতীয় কাউন্সিল কবে, জানালেন মহাসচিব মির্জা ফখরুল
  • ১৯ মার্চ ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন, তদন্তে এল…
  • ১৯ মার্চ ২০২৬
উত্তর কোরিয়ার নির্বাচনে ৯৯.৯৩ শতাংশ ভোটে জয়ী কিমের দল
  • ১৯ মার্চ ২০২৬
ঈদ স্মৃতি: বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের গল্পে হারানো রেওয়াজ ফেরান…
  • ১৯ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৯ মার্চ ২০২৬
বাংলাদেশে ঈদ কবে, শুক্রবার না শনিবার?
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence