রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ব্র্যাক ব্যাংক

২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
ব্র্যাক ব্যাংককে রেমিট্যান্স অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে

ব্র্যাক ব্যাংককে রেমিট্যান্স অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে © সংগৃহীত

ব্র্যাক ব্যাংককে রেমিট্যান্স অ্যাওয়ার্ডে ভূষিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। গত ১৮ ডিসেম্বর ঢাকায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ব্র্যাক ব্যাংকের হেড অব রেমিট্যান্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিলের হাতে এ পুরস্কার তুলে দেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার কর্তৃক ব্র্যাক ব্যাংকের এ স্বীকৃতি বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য রেমিট্যান্স প্রেরণ প্রক্রিয়া সহজতর করার মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার ব্যাপারে ব্যাংকটির দৃঢ় প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে। বাংলাদেশের সব ব্যাংকের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স আহরণের দিক থেকে চতুর্থ স্থান অর্জন করায় মন্ত্রণালয় ব্র্যাক ব্যাংককে এ সম্মাননা দিয়েছে।

আরো পড়ুন: ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইনওয়ার্ড রেমিট্যান্স সহজতর করার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক ২০২৪ সালে দেড় বিলিয়ন ডলার রেমিট্যান্স গ্রহণের মাইলফলক অর্জন করে। ব্র্যাক ব্যাংকের এমন মাইলফলক অর্জন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং আর্থিক স্থিতিশীলতার ওপর ব্যাংকটির উল্লেখযোগ্য প্রভাব তুলে ধরে।

এ রেমিট্যান্স অ্যাওয়ার্ড অর্জন ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আহরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক উন্নয়নে ব্র্যাক ব্যাংকের সহায়ক ভূমিকার উল্লেখযোগ্য স্বীকৃতি। রেমিট্যান্স অর্জনে নেতৃত্বস্থানীয় ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের লক্ষ্য হলো, বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের স্বদেশে বিনিয়োগ বাড়াতে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি সমুন্নত করা।

আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাক ব্যাংকের এ স্বীকৃতি দেশের জাতীয় আয় এবং অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক হিসেবে ব্যাংকটির উল্লেখযোগ্য ভূমিকার প্রতিফলন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিএনপির জাতীয় কাউন্সিল কবে, জানালেন মহাসচিব মির্জা ফখরুল
  • ১৯ মার্চ ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন, তদন্তে এল…
  • ১৯ মার্চ ২০২৬
উত্তর কোরিয়ার নির্বাচনে ৯৯.৯৩ শতাংশ ভোটে জয়ী কিমের দল
  • ১৯ মার্চ ২০২৬
ঈদ স্মৃতি: বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের গল্পে হারানো রেওয়াজ ফেরান…
  • ১৯ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৯ মার্চ ২০২৬
বাংলাদেশে ঈদ কবে, শুক্রবার না শনিবার?
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence