ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২১ ডিসেম্বর ২০২৪, ০৭:১৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
প্রশিক্ষণ কর্মশালা

প্রশিক্ষণ কর্মশালা © সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ঢাকা সেন্ট্রাল, কুমিল্লা, খুলনা, রংপুর, চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণজোনের এজেন্ট আউটলেটসমূহের স্বত্বাধিকারী, ইনচার্জ ও এজেন্ট কর্মকর্তাদের জন্য সাইবার সিকিউরিটি সচেতনতামূলক কর্মশালা ‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফর এজেন্ট ব্যাংকিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল লাইছ মোহাম্মদ খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট মোসলেহ উদ্দীন।

দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় জোনসমূহের অধীন এজেন্ট আউটলেটের ৯৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।

স্বপ্নের মতো সেশন কাটাল বাংলাদেশ, অলআউট আফগানিস্তান
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
  • ১১ অক্টোবর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার …
  • ১১ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিকের পর হাসানের ফাইফার, মাঠেই দিলেন সিজদা
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তিতে আন্তর…
  • ১১ অক্টোবর ২০২৬
দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা
  • ১১ অক্টোবর ২০২৬