ডিসেম্বরে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
প্রবাসী আয়

প্রবাসী আয় © সংগৃহীত

অক্টোবরের প্রথম দুই সপ্তাহে প্রবাসী আয় এসেছিল ১১২ কোটি ৮৪ লাখ ডলার এবং নভেম্বরে এসেছিল ১০৯ কোটি ৭৬ লাখ ডলার। তবে আগের এই হার বৃদ্ধি পেয়ে চলতি মাসের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্স এসেছে ১৩৮ কোটি ১৩ লাখ ৬০ হাজার ডলার, যা উল্লেখযোগ্য প্রবৃদ্ধি নির্দেশ করে। যেখানে দৈনিক গড়ে এসেছে প্রায় ৯ কোটি ৮৭ লাখ ডলার। 

রোববার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত অক্টোবর ও নভেম্বর মাসের একই সময়ের তুলনায় চলতি ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।  

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্সের বড় অংশটি এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৬ কোটি ৫ লাখ ৪০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ লাখ ৮০ হাজার ডলার। 

৮ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ৭৬ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার। এর আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৬১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার ডলার। গত জুন মাসে রেকর্ড ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। তবে জুলাইয়ে এই পরিমাণ নেমে আসে ১৯১ কোটি ডলারে, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল।  

বিশ্লেষকরা মনে করেন, হুন্ডি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিলে প্রবাসী আয় আরও বাড়তে পারে। প্রবাসীদের জন্য সহজতর সেবা নিশ্চিত করতে পারলে রেমিট্যান্স প্রবাহ অব্যাহত বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদী। 

‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬