অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সেপ্টেম্বর থেকেই

০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৫ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৯ AM
৯ সেপ্টেম্বর থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা যাবে

৯ সেপ্টেম্বর থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা যাবে © সংগৃহীত

চলতি ২০২৪-২০২৫ কর বছরে ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলে আপডেট করা হয়েছে ‘অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম’। সোমবার  (৯ সেপ্টেম্বর) থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেমটি করদাতাদের জন্য উন্মুক্ত থাকবে। রবিবার (৮ সেপ্টেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ. মু’মেন।

এনবিআরের এই কর্মকর্তা বলেন, করদাতাবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর ব্যবস্থাপনা গড়তে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বদ্ধপরিকর। এই লক্ষ্যে আয়কর আইন ও অর্থ আইনের আলোকে ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০২৪-২০২৫ কর বছরের অনলাইন রিটার্ন দাখিলের জন্য ই-রিটার্ন সিস্টেম আপডেট করা হয়েছে। ৯ সেপ্টেম্বর থেকে করদাতাদের জন্য সিস্টেমটি উন্মুক্ত থাকবে। 

আরও পড়ুন: চাকরিতে ৩৫ আন্দোলনকারীরা দ্বিতীয় দিনের মতো জড়ো হচ্ছেন শাহবাগে

করদাতারা চাইলে www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে ঘরে বসেই নিজের তথ্য উপস্থাপনের মাধ্যমে নিজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করে ২০২৪-২০২৫ কর বছরের ই-রিটার্ন দাখিল করতে পারবেন।

রাজস্ব বোর্ড সূত্র জানায়, ই-রিটার্ন সিস্টেম ব্যবহারের মাধ্যমে ব্যক্তিশ্রেণির করদাতারা নিজের রিটার্ন তৈরি, অনলাইনে রিটার্ন দাখিল বা সরাসরি রিটার্ন দাখিলের পর প্রিন্ট গ্রহণ, অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (বিকাশ, নগদ, রকেট) মাধ্যমে কর পরিশোধ, রিটার্ন দাখিলের তাৎক্ষণিক প্রমাণপ্রাপ্তি, আয়কর পরিশোধ সনদ ও টিআইএন (ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর) সনদপ্রাপ্তি, পূর্ববর্তী কর বছরের দাখিল করা ই-রিটার্নের কপি ও রিটার্ন দাখিলের প্রমাণ ডাউনলোড করতে পারবেন। 

উক্ত সিস্টেমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে টিআইএন ও করদাতার নিজ নামে বায়োমেট্রিক ভেরিফায়েড মোবাইল নম্বর প্রয়োজন হবে।

পুরোনো পদ্ধতিতেই একাদশে ভর্তি: শিক্ষামন্ত্রী
  • ১০ আগস্ট ২০২৬
একজনও পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবার দ্বিগুণেরও …
  • ১০ আগস্ট ২০২৬
কলেজ-মাদ্রাসায় সাড়ে ১৩ লাখ আসন শূন্য থাকবে
  • ১০ আগস্ট ২০২৬
কোন বোর্ডে পাসের হার কত, দেখুন এখানে
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে বিদেশি কেন্দ্রে পাসের হার ৮৮.০৬ শতাংশ
  • ১০ আগস্ট ২০২৬
পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ শিক্ষাবোর্ড
  • ১০ আগস্ট ২০২৬