ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

০৭ জুলাই ২০২৪, ০৫:৪৬ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৮ AM

© সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম নর্থ জোন, চট্টগ্রাম সাউথ জোন, খাতুনগঞ্জ ও আগ্রাবাদ কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীন এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম। 

চট্টগ্রাম সাউথ জোনপ্রধান মিয়া মো. বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম নর্থ জোনপ্রধান মুহাম্মদ নুরুল হোসাইন কাওসার। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুল নাসের। সম্মেলনে কর্পোরেট শাখাসমূহের প্রধান, জোন গুলোর অধীন শাখা ও উপ-শাখা সমূহের প্রধান এবং ইনচার্জ, প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

 
নিয়োগকালীন বিধি উপেক্ষা করে এমপিওভুক্ত শিক্ষকদের অধিকার বঞ্…
  • ১০ আগস্ট ২০২৬
জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড
  • ১০ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই নিয়োগ দেবে সজীব গ্রুপ, আবেদন ১ সেপ্টেম্বর পর্…
  • ১০ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি : ঢাকা বিভাগের এই ২০ কলেজ কেন সেরা
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেল খালিদ বিন হাসান
  • ১০ আগস্ট ২০২৬
‘স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, শঙ্কায় বাংলাদেশের ক…
  • ১০ আগস্ট ২০২৬