ইসলামী ব্যাংকের উদ্যোগে শরী‘আহ সচেতনতা বিষয়ক ওয়েবিনার

২৯ জুন ২০২৪, ০৬:৪১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৫ PM

© সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চট্টগ্রাম সাউথ, চট্টগ্রাম নর্থ, নোয়াখালী ও কুমিল্লা জোনের ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। শনিবার (২৯ জুন) এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এফসিএ ওয়েবিনারে প্রধান অতিথি এবং ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতী ছাঈদ আহমদ এবং মূল বিষয়ের উপর বক্তব্য উপস্থাপন করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা। 

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম সাউথ জোনপ্রধান মিয়া মোহা. বরকত উল্লাহর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম নর্থ জোনপ্রধান মুহাম্মদ নুরুল হোসাইন কাওসার। ধন্যবাদ জ্ঞাপন করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনপ্রধান এ এফ এম আনিসুর রহমান। অনুষ্ঠানে জোনসমূহের অধীন বিভিন্ন শাখার নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

 
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬