ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২৪ জুন ২০২৪, ০৬:২১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৭ AM

© সংগৃহীত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি.-এর ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন) ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক। সভায় অন্যান্যদের মধ্যে, শরীয়াহ্ কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার, পরিচালনা পর্ষদের সদস্যরা, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, কোম্পানী সচিব অলি কামাল, এফসিএস এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। 

২৫তম বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ৫% নগদ লভ্যাংশ ও ৫% স্টক ডিভিডেন্ড (বোনাস শেয়ার) অনুমোদিত হয়।

 
পাঁচ হত্যা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প…
  • ১০ আগস্ট ২০২৬
সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল করে আত্মহত্যা
  • ১০ আগস্ট ২০২৬
গণিতে ভালো, পাসের হারে ইংরেজিতে পিছিয়ে ৮ শিক্ষা বোর্ড
  • ১০ আগস্ট ২০২৬
রাজশাহী শিক্ষা বোর্ডের পাঁচ স্কুলের সবাই ফেল, শিগগিরই পাচ্ছ…
  • ১০ আগস্ট ২০২৬
ফলাফল খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করল শিক্ষা…
  • ১০ আগস্ট ২০২৬