এক সপ্তাহে রিজার্ভ বেড়েছে ৩৫ মিলিয়ন ডলার

১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:১৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
রিজার্ভ

রিজার্ভ © সংগৃহীত

শেষ এক সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়েছে। আইএমএফের ফর্মুলা অনুযায়ী, বুধবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ১৬ বিলিয়ন ডলার, যা এক সপ্তাহ আগে ছিল ১৯ দশমিক ১৩ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক সপ্তাহের ব্যবধানে প্রায় ৩৫ মিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আইএমএফ, এডিবির ঋণসহ অন্যান্য উৎস থেকে পাওয়া ঋণ যোগ হওয়ার পর বৈদেশিক মুদ্রার মজুত আরও বাড়বে।

আরও পড়ুন: বাংলাদেশকে ৬৮ কোটি ২০ লাখ ডলার ঋণ দিচ্ছে আইএমএফ

সম্প্রতি অনুমোদন পাওয়া আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮৯ মিলিয়ন ডলারসহ ডিসেম্বরে বিভিন্ন উৎস থেকে এক দশমিক ৩১ বিলিয়ন ডলার ঋণ পাবে বাংলাদেশ।

আইএমএফ চলতি বছরের জানুয়ারিতে ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে। অর্থনৈতিক সংকট মোকাবিলায় এ ঋণ দেওয়া হয়। ঋণ অনুমোদনের পরপরই প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার ছাড় দেয় সংস্থাটি। ২০২৬ সাল পর্যন্ত সাড়ে তিন বছরে সাত কিস্তিতে পুরো অর্থ দেওয়ার কথা রয়েছে।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬