বাংলাদেশে শাখা খুলতে আগ্রহী রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক

২১ জুলাই ২০২৩, ০২:১৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
এসবার ব্যাংক

এসবার ব্যাংক © ফাইল ছবি

বাংলাদেশে শাখা খুলে ব্যাংকিং কার্যক্রম শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়ার সর্ববৃহৎ ব্যাংক এসবার ব্যাংক। আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানর পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা রুশ প্রতিষ্ঠান বা ক্লায়েন্টদের সেবা দিতে তারা ঢাকায় নিজেদের শাখা খোলার বিষয়টি নিয়ে ভাবছে।

ইতোমধ্যে এ বিষয়ে এসবার ব্যাংকের প্রতিনিধিরা দুইবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনাও করেছেন। এর আগে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা চালায় রুশ সেনারা। এ হামলার পরই এসবার ব্যাংকের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। 

অন্যান্য রাশিয়ান প্রতিষ্ঠানের মতো এসবার ব্যাংকও এশিয়ার দিকে মনোযোগ দিয়েছে। কারণ পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞায় যোগ দেয়নি এই অঞ্চলের বেশিরভাগ দেশ। ফলে রুশ প্রতিষ্ঠানগুলো এখন এশিয়ায় নতুন ব্যবসায়িক অংশীদার খোঁজার চেষ্টা করছে।

তবে, ব্যাংকটি পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞার কারণে গত মাসে অস্ট্রিয়ায় থাকা তাদের সম্পূরক প্রতিষ্ঠান বিক্রি করে দিয়েছে। এর মাধ্যমে ইউরোপিয়ান বাজার থেকে নিজেদের পুরোপুরি গুটিয়ে নিয়েছে এসবার ব্যাংক।

এসবার ব্যাংকের নির্বাহী বোর্ডের ডেপুটি চেয়ারম্যান আনাতোলি পোপোভ জানিয়েছেন, বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসা করা রুশ ক্লায়েন্টদের অনুরোধের প্রেক্ষিতে এসবার ব্যাংক বাংলাদেশে শাখা খোলার সব বিষয় পরীক্ষা-নিরীক্ষা করছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রাথমিক দুই বৈঠকে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ব্যাংকটি শাখা খোলার আইনি শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে জানতে চেয়েছে।

দ্বিতীয় দফার বৈঠকে বাংলাদেশে বিদেশি ব্যাংকের শাখা খুলতে যেসব তথ্য সরবরাহ করতে হবে, তার একটি তালিকা এসবার ব্যাংককে জানানো হয়েছে। পাশাপাশি যেসব শর্ত আছে সেগুলোও বলা হয়েছে—জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাশিয়া ডলারের বিকল্প হিসেবে অন্য কোনো মুদ্রায় ব্যবসা-বাণিজ্যের উপায় খুঁজছে। বাংলাদেশে শাখা খুলতে এসবার ব্যাংকের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে ঢাকা সফর করেছে।

এর আগে ভারতের বেঙ্গালুরুতে একটি আইটি অফিস স্থাপনের অনুমতি পেয়েছে এসবার ব্যাংক। তাছাড়া ভারতে ২০১০ সাল থেকেই এ ব্যাংকের একটি শাখা চালু রয়েছে।

ভারতে চালু করা নতুন হাবটি আইটি বিষয়ক উন্নয়নে ভূমিকা রাখবে। পাশাপাশি সেখানে ২০০ জন বিশেষজ্ঞও নিয়োগ দেওয়ার কথাও জানিয়েছে এসবার কর্তৃপক্ষ।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence