বেসরকারি স্কুলে দুই-তৃতীয়াংশ আসন ফাঁকাই থাকছে

১৮ ডিসেম্বর ২০২১, ০৮:৩৬ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

দেশের বেসরকারি স্কুলগুলোতে ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির লটারি আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। এই স্কুলগুলোতে ভর্তির জন্য প্রায় ৩ লাখ ৭০ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, মাধ্যমিকের ২ হাজার ৯০৭টি বেসরকারি স্কুলে মোট আসন রয়েছে প্রায় সাড়ে ৯ লাখ। ফলে বেসরকারি স্কুলগুলোরে প্রায় ৬ লাখ আসন শূন্যই থেকে যাচ্ছে। আবেদনকৃত ৩ লাখ ৭০ হাজার শিক্ষার্থী ৭ লাখ ১৪ হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রম দিয়েছেন।

আরও পড়ুন: স্কুলে ভর্তির আবেদনের সময় বাড়লো

বিষয়টি নিশ্চিত করে স্কুল ভর্তি কমিটির সদস্য সচিব ও মাউশির উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শেষ হয়েছে। সেদিন পর্যন্ত প্রায় ৩ লাখ ৭০ হাজার শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন।

তিনি আরও বলেন, বেরসকারি স্কুলগুলোতে যতগুলো আসন রয়েছে আবেদন তার চেয়ে অনেক কম হয়েছে। ধারণা করা হচ্ছে এবার বেসরকারি স্কুলগুলোতে অনেক আসন ফাঁকাই থেকে যাবে।

আরও পড়ুন: নতুন বছরে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো নিয়ে শঙ্কা

এর আগে গত ২৫ নভেম্বর থেকে সরকারি-বেসরকরি স্কুলে ভর্তির আবেদনপত্র গ্রহণ শুরু হয়। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী বুধবার (৮ ডিসেম্বর) আবেদনের সময় শেষ হওয়ার কথা ছিল। পরে সরকারি স্কুলে ১০ ডিসেম্বর ও বেসরকারিতে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

আরও পড়ুন: এসএসসি’র ফল চলতি মাসে

প্রসঙ্গত, আগামীকাল রবিবার বেসরকারি স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে। আর ভর্তি কার্যক্রম চলবে ২১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলবে ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

রিসার্চ অ্যান্ড ইনোভেশন হাব গঠনের উদ্যোগ ইবি প্রশাসনের
  • ২৫ আগস্ট ২০২৬
ঈদে মিলাদুন্নবী (সা.) ঘিরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি,…
  • ২৫ আগস্ট ২০২৬
ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন কবে, জানাল এনটিআর…
  • ২৫ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লরি
  • ২৫ আগস্ট ২০২৬
খাতা-কলম, বোতল রেখে বাসের সিট রিজার্ভ, বিপাকে শিক্ষার্থীরা
  • ২৫ আগস্ট ২০২৬
১৫ আগস্ট নাশকতার পরিকল্পনার অভিযোগে ২২ জন রিমান্ডে
  • ২৫ আগস্ট ২০২৬