বেসরকারি স্কুলে ভর্তির লটারি কেন্দ্রীয়ভাবে

১১ নভেম্বর ২০২১, ০৪:০৪ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পর এবার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়েও লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে এই লটারি পরিচালিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের রেজুলেশন পাওয়ার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি সূত্রে জানা গেছে, আগামী ২৫ নভেম্বর থেকে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির ফরম বিক্রি শুরু হবে। অনলাইন থেকে ভর্তির ফরম ডাউনলোড করতে হবে। ভর্তি পরীক্ষা আয়োজনের সময় না থাকায় এবার কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হবে। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে মাউশি। মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

জানতে চাইলে মাউশি পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজকে আমাদের একটি বৈঠক ছিল। সেখানে বেসরকারি মাধ্যমিকে এবছর লটারীর মাধ্যমে শিক্ষার্থী ভর্তির বিষয়ে মৌখিকভাবে আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

মাউশির একটি সূত্র জানিয়েছে, সরকারি স্কুল ভর্তির লটারি ১৫ ডিসেম্বর ও বেসরকারি স্কুলের ১৯ ডিসেম্বর আয়োজন করা হবে। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো হবে। আর অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে।

মাতৃমানসিক স্বাস্থ্য ও চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত…
  • ২৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে নামাজ শেষে ব্যারাকে ফিরে পুলিশ সদস্যের মৃত্যু
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ সম্মেলন শনিবার বেলা ১১টায়, কখন থেকে ফল দেখতে পাবেন শি…
  • ২৭ অক্টোবর ২০২৬
তৌসিফ হয়ত আরো বড় অভিনেতা হবে, তবে ব‍্যক্তি তৌসিফ অলরেডি অন…
  • ২৭ অক্টোবর ২০২৬
অচিরেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে: শ্রম ও কর্মসংস্থান …
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ড…
  • ২৭ অক্টোবর ২০২৬