৫ বেসরকারি কলেজ জাতীয়করণের উদ্যোগ

০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৮ PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লোগো

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লোগো © সংগৃহীত

দেশের পাঁচটি বেসরকারি কলেজ জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে পরিদর্শন কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে বগুড়ার তিনটি, রংপুরের একটি এবং পঞ্চগড়ের একটি কলেজসহ মোট পাঁচটি বেসরকারি কলেজের জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করা হবে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-২) ফজলুল হক মনি স্বাক্ষর করা এক আদেশে এই তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বগুড়ার তিনটি, রংপুরের একটি এবং পঞ্চগড়ের একটি কলেজসহ মোট পাঁচটি বেসরকারি কলেজের জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করা হবে। এ লক্ষ্যে কলেজগুলোর নামের পাশে উল্লেখ করা কর্মকর্তাদের সমন্বয়ে পরিদর্শন কমিটি গঠন করা হয়েছে।

পরিদর্শনের জন্য নির্বাচিত কলেজগুলো হলো—বগুড়ার মোকামতলায় অবস্থিত মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়, শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজ এবং ধুনটের জি. এম. সি ডিগ্রী কলেজ। এ ছাড়া রংপুরের মিঠাপুকুর মহাবিদ্যালয় এবং পঞ্চগড় সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ রয়েছে তালিকায়।

আদেশ অনুযায়ী, মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয় পরিদর্শন করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের পরিচালক। মিঠাপুকুর মহাবিদ্যালয় পরিদর্শন করবেন অধিদপ্তরের রংপুর অঞ্চলের পরিচালক।

অন্যদিকে, শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজ পরিদর্শন করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-১) এবং জি. এম. সি ডিগ্রী কলেজ পরিদর্শন করবেন সহকারী পরিচালক (কলেজ-৪)। শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ পরিদর্শনের দায়িত্ব পেয়েছেন সহকারী পরিচালক (কলেজ-২) ও সহকারী পরিচালক (কলেজ-৪)।

আদেশে পরিদর্শন কমিটিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সরেজমিনে পরিদর্শন করে সংযুক্ত ছক অনুযায়ী জরুরি ভিত্তিতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিদর্শনকারী কর্মকর্তারা বিধি অনুযায়ী যাতায়াত ও দৈনিক ভাতা (টি.এ ও ডি.এ) পাবেন।

৩ থেকে ২০ তম গ্রেডে ৪২ পদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ 
  • ০৬ নভেম্বর ২০২৬
জাবিপ্রবিতে বিজ্ঞপ্তি ছাড়াই ৫ জনের নিয়োগ
  • ০৬ নভেম্বর ২০২৬
নিহত সৈনিক তিতাসকে নিজ বাড়িতে নেওয়া হচ্ছে
  • ০৬ নভেম্বর ২০২৬
‘আমার স্বামী খুব ভালো মানুষ, এখনও তার সঙ্গে যোগাযোগ হয়’—রনি…
  • ০৬ নভেম্বর ২০২৬
ঝিনাইদহে হোটেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
  • ০৬ নভেম্বর ২০২৬
৫ বেসরকারি কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950