শিক্ষকদের বদলিতে এডিট অপশন চালুর দাবিতে ফের মাউশিতে আবেদন

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

এমপিওভুক্ত শিক্ষকদের অনলাইন বদলি আবেদনে উদ্ভূত বিভিন্ন সমস্যা নিরসনে আবেদন ডিলেট অথবা এডিট অপশন চালুর দাবিতে ফের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) আবেদন জমা দিয়েছেন শিক্ষকরা। আবেদনে মানবিক বিবেচনায় আবেদন বাতিল বা এডিটের সুযোগ দাবি করেছেন তারা।

রবিবার (২০ সেপ্টেম্বর) মাউশি পরিচালক (মাধ্যমিক) বরাবর এ আবেদন জমা দেন। আবেদন বাতিল বা এডিটের পক্ষে ৩০ জন শিক্ষক আবেদনটি জমা দিয়েছেন।

আবেদনে বলা হয়েছে, ‘দীর্ঘ প্রতীক্ষার পর এমপিওভুক্ত শিক্ষকদের জন্য অনলাইন বদলি ব্যবস্থা চালু হওয়ায় শিক্ষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। তবে আবেদন সম্পন্ন করার পর শূন্যপদের পরিবর্তন, প্রতিষ্ঠান তালিকায় পরিবর্তন, এনটিআরসিএর রি-সুপারিশসহ বিভিন্ন বাস্তব ও সফটওয়্যারজনিত সমস্যার কারণে অনেক শিক্ষক পূর্বের আবেদন বহাল রাখতে পারছেন না।’

শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে, বদলি প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার আগে নির্দিষ্ট সময়ের জন্য সমস্যাগ্রস্ত আবেদনকারীদের ডিলেট বা এডিট অপশন চালু করা। এর মাধ্যমে প্রয়োজন অনুযায়ী আগের আবেদন প্রত্যাহার, তথ্য সংশোধন এবং পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া জাতীয়করণ বা অন্য কোনো কারণে তালিকা থেকে বাদ পড়া প্রতিষ্ঠানের পরিবর্তে নতুন প্রতিষ্ঠান নির্বাচন, সফটওয়্যারে প্রদর্শিত শূন্যপদের তথ্য যাচাই ও সংশোধন এবং নতুন শূন্যপদ যুক্ত করার ব্যবস্থার দাবিও জানানো হয়েছে।

আবেদনকারীরা আরও উল্লেখ করেছেন, যেসব শিক্ষক বর্তমান আবেদন বহাল রাখতে চান না, তাদের আবেদন ডিলিট করে নতুনভাবে আবেদন করার সুযোগ দেওয়া প্রয়োজন। একইভাবে আবেদন করার পর যেসব প্রতিষ্ঠানের বাস্তব পরিস্থিতি পরিবর্তিত হয়েছে, সেসব প্রতিষ্ঠানে আবেদনকারী শিক্ষকদেরও নতুন প্রতিষ্ঠান বেছে নেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে।

আবেদনে বলা হয়, এনটিআরসিএ কর্তৃক ১৯৫ জন শিক্ষককে রি-সুপারিশের ফলে যেসব প্রতিষ্ঠানের শূন্যপদ কমে গেছে, সেসব প্রতিষ্ঠানে পূর্বে আবেদন করা শিক্ষকদের বর্তমান প্রকৃত শূন্যপদের ভিত্তিতে নতুন প্রতিষ্ঠান নির্বাচনের সুযোগ দেওয়া প্রয়োজন।

সফটওয়্যারজনিত ত্রুটি কিংবা অনিচ্ছাকৃত ভুলের কারণে ক্ষতিগ্রস্ত আবেদনকারীদের বিশেষভাবে পুনঃসংশোধন বা পুনরায় আবেদনের সুযোগ দেওয়ারও দাবি জানিয়েছেন শিক্ষকরা।

শিক্ষকদের মতে, এমপিওভুক্ত শিক্ষকদের বহুল প্রত্যাশিত বদলি ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে আবেদন চূড়ান্ত করার আগে ভুল সংশোধন ও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য করার সুযোগ না থাকলে অনেক শিক্ষক অনাকাঙ্ক্ষিত জড়ান্ত বদলির আগে বদলিকৃত প্রতিষ্ঠানে যোগদানের বিষয়ে সম্মতি বা অনিচ্ছা জানানোর পৃথক অপশন চালুর দাবিটিলতার মুখে পড়তে পারেন।

এ কারণে বদলি প্রক্রিয়া চূড়ান্ত করার আগে সমস্যাগ্রস্ত আবেদনকারীদের জন্য ডিলেট অপশনকে অগ্রাধিকার দিয়ে এডিট অপশন পুনরায় চালু, নতুন প্রতিষ্ঠান ও পছন্দক্রম নির্বাচনের সুযোগ এবং চূড়ান্ত বদলির আগে বদলিকৃত প্রতিষ্ঠানে যোগদানের বিষয়ে সম্মতি বা অনিচ্ছা জানানোর পৃথক অপশন চালুর দাবি জানানো হয়েছে।

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, মামলা নিতে দুই থানার গড়িম…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ৬ গ্রামের মানুষের বিক্ষোভ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জবি ক্যাফেটেরিয়ার সামনে ভেঙে পড়ল বড় মরা ডাল, ‎অল্পের জন্য র…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে সহিংসতার প্রতিবাদে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলী নদীতে ডুবে না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলিতে এডিট অপশন চালুর দাবিতে ফের মাউশিতে আবেদন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬