সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং: সব অধ্যক্ষকে ৮ দিনের মধ্যে তথ্য পাঠানোর নির্দেশ

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

শিক্ষক-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার ক্ষেত্রে সরকারি নির্দেশনা প্রতিপালন ও তদারকি সংক্রান্ত তথ্য আগামী ৮ দিনের মধ্যে মনিটরিং কমিটির কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)

বুধবার (১৭ সেপ্টেম্বর) মাউশির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ এবং মাউশির প্রাসঙ্গিক নির্দেশনাবলি প্রতিপালনের লক্ষ্যে গত ১৭ আগস্ট নির্দেশনা জারি করা হয়। ওই চিঠির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা পরিবারের সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি নির্দেশনা পরিপন্থী, আপত্তিকর, বিভ্রান্তিকর বা ভাবমূর্তি ক্ষুণ্নকারী কোনো কার্যক্রম নজরে এলে তা প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ মনিটরিং কমিটির আহ্বায়কের কাছে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছিল।

এতে বলা হয়, ওই নির্দেশনা বাস্তবায়নে দপ্তর ও প্রতিষ্ঠানের মাধ্যমে গৃহীত নিম্নবর্ণিত তথ্য আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে নিয়মিত শাখার ই-মেইল [email protected]এ পাঠাতে বলা হয়েছে।

তথ্যগুলোর মধ্যে রয়েছে—কর্মকর্তা-কর্মচারীদের অবহিত করা হয়েছে কি না; এবং এ-সংক্রান্ত মনিটরিং কার্যক্রম এবং মনিটরিং কমিটির প্রাপ্ত তথ্য প্রেরণে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অভিজ্ঞতা ছাড়াই ১৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন প্লাজ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আদম (আ.)-ই কি প্রথম মানুষ? কুরআন কী বলে?
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
তরুণদের অভিনয় শেখার সুযোগ, মাস্টারক্লাস নেবেন মোশাররফ করিম
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে ঝালকাঠির হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ, একই কক্ষে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে মাদ্রাসায় বজ্রপাতে গাছ দ্বিখণ্ডিত, বৈদ্যুতিক সরঞ্…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬