১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্র বা এনআইডি তথ্যের ভুল থাকায় যে সকল শিক্ষক-কর্মচারী ১১ মাস ধরে বেতন পাননি তাদের সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সংস্থাটি জানিয়েছে, আগস্ট-২০২৫ থেকে জুন-২০২৬ মাসের বেতন-বোনাস সাবমিটের অপশন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত সেপ্টেম্বর মাসের বেতন বিল সাবমিটের নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এনআইডি তথ্য ভুল থাকার কারণে যে সকল শিক্ষক-কর্মচারী আগস্ট-২০২৫ মাস থেকে জুন-২০২৬ মাসের মধ্যে এক বা একাধিক মাসের বেতন বা বোনাস পাননি তাদের ওই এক বা একাধিক মাসের বেতন বা বোনাস সাবমিটের অপশন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত করা হয়েছে।’ 

মাউশি জানিয়েছে, ‘যথাসময়ে বিল সাবমিট করার পরেও ব্যাংকের তথ্য ভুলের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ ব্যাংকে জমা না হয়ে ফেরত এলে (বাউন্স ব্যাক) তাদেরকে বকেয়া হিসেবে বিল সাবমিটের প্রয়োজন/সুযোগ নেই।EFT salary Bounce অপশনে নাম যুক্ত হওয়া স্বাপেক্ষে সঠিক তথ্য প্রদান করলে পুনরায় তাদের বাউন্স ব্যাক হওয়া অর্থ প্রেরণ করা হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে সেপ্টেম্বর- ২০২৬ মাসের এমপিও বিল এবং প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত আগস্ট-২০২৫ থেকে জুন ২০২৬ মাসের বকেয়া মাসওয়ারী সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থানেও নতুন…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৪৩ সেলস এক্সিকিউটিভ, পদা…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সূচি প্র…
  • ০৭ অক্টোবর ২০২৬
একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬