শিক্ষকদের বদলির সভা নিয়ে যা বললেন মাউশি ডিজি

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ PM
অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ও মাউশি লোগো

অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ও মাউশি লোগো © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে আলোচনা করার কথা থাকলেও তা সম্ভব হয়ে ওঠেনি। আগামীকাল বৃহস্পতিবার বদলির সামগ্রিক বিষয় নিয়ে টেলিটকের সঙ্গে আলোচনা করা হতে পারে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

মাউশি ডিজি জানান, ‘শিক্ষকদের বদলির বিষয়টি নিয়ে কাজ চলছে। তবে ফল প্রকাশের পূর্বে শিক্ষামন্ত্রী এবং টেলিটকের সঙ্গে সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। আগামীকাল অথবা আগামী সপ্তাহের শুরুর দিকে বদলির বিষয়গুলো নিয়ে টেলিটকের সঙ্গে আলোচনা করা হতে পারে।’

শিক্ষকদের বদলির ফল কবে নাগাদ প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, ‘বদলির ফল প্রকাশের পূর্বে নানা বিষয় রয়েছে। এগুলো সমাধান করতে হলে টেলিটকের সঙ্গে আলোচনা করতে হবে। ফলে ফলাফল কবে প্রকাশ করা হবে তা টেলিটকের সঙ্গে আলোচনা না করে বলা সম্ভব হচ্ছে না। তবে আমরা ইতিবাচক। দ্রুতই বদলির ফল প্রকাশ করা হবে।’

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শেষ হয়েছে গত ১৩ সেপ্টেম্বর। ১৩ হাজার ৬৭৮ জন প্রার্থী বদলির জন্য আবেদন করেছেন। 

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষকদের বদলি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রম উদ্বোধন করতে পারেন। তবে তিনি উদ্বোধন না করলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কার্যক্রমের উদ্বোধন করতে পারেন।

সূত্রের তথ্য বলছে, একটি বোতাম চেপে শিক্ষকদের বদলি কার্যক্রম উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এটি করলে তার সময়সূচি নিতে হবে। সেক্ষেত্রে বদলি কার্যক্রম কিছুটা পিছিয়ে যেতে পারে। তবে শিক্ষামন্ত্রীর মাধ্যমে উদ্বোধন হলে চলতি মাসের শেষ দিকে শিক্ষকদের বদলির সম্ভাবনা রয়েছে।

রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস…
  • ০৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে’— আবারও গাজী নজরুলের জাম…
  • ০৭ অক্টোবর ২০২৬