শিক্ষকদের বদলির গুরুত্বপূর্ণ ৩ বিষয় জানাল মাদ্রাসা অধিদপ্তর

২০ আগস্ট ২০২৬, ০৪:২৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৬, ০৪:৫৩ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু হতে । আবেদনের ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ তিনটি নির্দেশনার বিষয়ে অবগত করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, শিক্ষকদের বদলি আবেদনপত্রের প্রতিটি কাগজ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে সত্যায়িত করতে হবে। দ্বিতীয় নির্দেশনায় বলা হয়েছে, কভারিং লেটার বা অগ্রায়নপত্রসহ আবেদনপত্রটি উপজেলা অথবা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে পাঠাতে হবে। শেষ নির্দেশনায় বলা হয়েছে, সংযুক্ত সকল মূল কাগজপত্রের এক সেট অতিরিক্ত ফটোকপি নিজের কাছে সংরক্ষণ করতে হবে।

এর আগে গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাদ্রাসা শাখা-১ এর উপসচিব মো. রাহাত মান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে ও শিক্ষকগণের ভোগান্তি নিরসনের লক্ষ্যে সফটওয়্যার চালু না হওয়া পর্যন্ত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক আবেদনকারীদের নিকট হতে শূন্যপদের বিপরীতে ম্যানুয়াল (হার্ডকপি) আবেদন গ্রহণ করবে। 

অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। যাচাই-বাছাই এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের চূড়ান্ত অনুমোদনক্রমে বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। সফটওয়্যারভিত্তিক বদলি কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মাদাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬ এর বিধি ৩.১৯ মোতাবেক জনস্বার্থে বদলি করা হবে।

এ লক্ষ্যে মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের নিকট হতে শূন্য পদের বিপরীতে ম্যানুয়াল (হার্ডকপি) আবেদনসমূহ গ্রহণপূর্বক সংযুক্ত ছক অনুযায়ী আগামী ১৫ দিন অর্থ্যাৎ ৬ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাব এ বিভাগে প্ররণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এভাবে বদলি শুরুর কারণ হিসেবে বলা হয়েছে, মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের পরিবার এবং জেলা থেকে দূরে থাকায় তারা বিভিন্ন মনোদৈহিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হন। স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের সুষম বদলি ব্যবস্থা নিশ্চিতকরণে সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়ন করার লক্ষ্যে গত ২ জুন ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা- ২০২৬’ জারি করা হয়েছে। 

এর আলোকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক পদ্ধতিতে সম্পন্ন করার লক্ষ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক স্বয়ংক্রিয় সফটওয়্যার প্রস্তুতের কাজ চলছে। তবে সফটওয়্যার পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় নীতিমালা অনুযায়ী অনলাইনে বদলি কার্যক্রম শুরু হতে বিলম্ব হচ্ছে বলে জানানো হয়েছে।

কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9