শিক্ষকদের বদলি আবেদন গ্রহণ করতে প্রস্তুত মাউশি, তবে...

২৮ জুলাই ২০২৬, ০৫:০০ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি আবেদন গ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টেলিটকের কারণে আবেদন শুরুর উদ্যোগ নিতে পারছে না মাউশি।

মঙ্গলবার (২৮ জুলাই) মাউশির একটি সূত্র জানিয়েছে, ৯৯ দশমিক ৯৯ শতাংশ প্রতিষ্ঠান তথ্য ইনপুটের কার্যক্রম শেষ করেছে। তথ্যগুলো ভ্যালিডেশনও শেষ হয়েছে। যে অল্প কিছু প্রতিষ্ঠান তথ্য দেয়নি তাদের বাদ রেখেই বদলি আবেদন গ্রহণ করা হতে পারে। আবেদন গ্রহণের পূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে চিঠি পাঠাবে মাউশি। তবে টেলিটকের সবুজ সংকেত না পাওয়ায় কোনো কাজই এগিয়ে নিতে পারছে না অধিদপ্তর।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বদলি আবেদন গ্রহণ শুরু করতে আমরা পুরোপুরি প্রস্তুত। তবে টেলিটকের কিছু কাজ বাকি থাকায় মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে চিঠি পাঠানো যাচ্ছে না। চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে চিঠি পাঠানোর।’

চলতি সপ্তাহে চিঠি পাঠানো সম্ভব হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘এটি নিশ্চিত ভাবে তখনই বলা যাবে, যখন টেলিটক সবুজ সংকেত দেবে। ফলে বিষয়টি নিয়ে এখনই কোনো মন্তব্য করা সম্ভব হচ্ছে না। তবে আমরা আন্তরিক। দ্রুত বদলি আবেদন গ্রহণ শুরুর চেষ্টা করা হচ্ছে।’ 

জানা গেছে, শিক্ষকদের বদলির জন্য স্কুল পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফিকেশন ও চূড়ান্ত অনুমোদনের সময় শেষ হয় গত ২৫ জুন। উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের জন্য সময়সীমা ছিল ৫ জুলাই এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য ১৫ জুলাই নির্ধারণ করা হয়েছিল।

অন্যদিকে কলেজ পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফিকেশন ও চূড়ান্ত অনুমোদনের শেষ সময়ও ২৫ জুন শেষ হয়। আঞ্চলিক উপ-পরিচালকের (কলেজ) জন্য ৫ জুলাই এবং আঞ্চলিক পরিচালকদের জন্য ১৫ জুলাই পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। সেই সময় শেষ হলেও বদলি আবেদন শুরুর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে চিঠি পাঠানো সম্ভব হয়নি। এ অবস্থায় বিপাকে পড়েছেন বদলির অপেক্ষায় থাকা কয়েক লাখ শিক্ষক। 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9