মাউশিতে তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক, একাধিক ডিও লেটার উদ্ধার

২৭ জুলাই ২০২৬, ০৭:১৯ PM
মো. মুহিব্বুল্লাহ

মো. মুহিব্বুল্লাহ © সংগৃহীত

তদবির করতে এসে এক ভুয়া বিসিএস ক্যাডার কর্মকর্তাকে ধরেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা। এ সময় তার ব্যাগ থেকে একাধিক ডিও লেটার পাওয়া যায়। সোমবার (২৭ জুলাই) বিকেলে মাউশিতে এ ঘটনা ঘটে। ভুয়া বিসিএস ক্যাডার ওই কর্মকর্তার মো. মুহিব্বুল্লাহ। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি মাউশি কার্যালয়ে এসে প্রতিমন্ত্রীর একটি ডিও লেটার প্রদর্শন করে বদলির তদবির শুরু করেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে সন্দেহজনক মনে হলে তিনি সেটি যাচাইয়ের জন্য এডি অ্যাডমিনের কাছে পাঠান। পর্যবেক্ষণের পর নিশ্চিত হওয়া যায়, ডিও লেটারটি সম্পূর্ণ বানোয়াট।

মাউশির প্রশিক্ষণ শাখার পরিচালক আনোয়ার বিষয়টি তদন্ত করে দেখেন, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে কোনো কলেজের সঙ্গে যুক্ত নন। পরবর্তীতে পুলিশ, সাংবাদিক ও কর্মকর্তাদের উপস্থিতিতে তার ব্যাগ তল্লাশি করা হলে বিপুল পরিমাণ ভুয়া ডিও লেটার পাওয়া যায়।

তার ব্যাগ থেকে বিভিন্ন সরকারি কলেজের উপাধ্যক্ষ এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের বদলির আবেদন, মন্ত্রীসহ বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তির নামে ইস্যু করা ১৩টি ভুয়া ডিও লেটার, ভুয়া পরিচয়পত্র, ১ লাখ টাকার একটি চেক, সোনালী ব্যাংকের একটি চেকবই, একটি নম্বরের তালিকা এবং বিপুল পরিমাণ ভিজিটিং কার্ড, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ অন্যান্য সরকারি দপ্তরের বিভিন্ন পদের বদলিসংক্রান্ত জাল নথিপত্র উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে মাউশি পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. নাজমুল হক বলেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর একটি ভুয়া ডিও লেটার নিয়ে বদলির তদবির করতে আসা এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি নিজেকে ৩৬তম বিসিএস কর্মকর্তা হিসেবে পরিচয় দিলেও সেটি ছিল ভুয়া। পরে তার ব্যাগ থেকে বিভিন্ন সরকারি কলেজের উপাধ্যক্ষ ও শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের নামে ইস্যু করা অসংখ্য জাল ডিও লেটার, বদলির আবেদন এবং বিভিন্ন ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬