ক্লাসরুমে সিসি ক্যামেরা নিয়ে সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজকে জরুরি নির্দেশনা মাউশির, জানাতে হবে ২ দিনের মধ্যে

১১ জুলাই ২০২৬, ০১:২০ PM
 মাউশি

মাউশি © টিডিসি

শিক্ষার গুণগত মান উন্নয়ন, নিয়মিত ক্লাস পরিচালনা, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত এবং নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য সব সুরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধানদের দুই দিনের মধ্যে গুগল ফর্মে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান উন্নয়ন সুষ্ঠুভাবে ক্লাস পরিচালনা ও উপস্থিতি নিশ্চিতকরণ এবং সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এতে বলা হয়, এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের (সরকারি ও বেসরকারি) প্রধানদের আগামী ১৩ জুলাই বিকাল ৪টার মধ্যে গুগল ফর্মে (https://forms.gle/2jEaP9MDfmj8VD7y7) গুগল ফর্মে তথ্য প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রদান করতে ব্যর্থ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি অতীব জরুরি।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬