শিক্ষকদের জুলাই মাসের বেতন দ্রুত দিতে মাউশির আগাম প্রস্তুতি

০৯ জুলাই ২০২৬, ০৫:৪১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৫:৪১ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করতে আগাম প্রস্তুতি নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগস্টের শুরুর দিকে যেন তারা বেতন-ভাতার অর্থ পান এজন্য ২০ জুলাইয়ের মধ্যে প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

মাউশি ডিজি বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন দ্রুত সময়ের মধ্যে দিতে পেরেছি। চেষ্টা করছি জুলাইয়ের বেতনও যেন তারা দ্রুত সময়ের মধ্যে পান। এজন্য সংশ্লিষ্টদের আগামী ২০ জুলাইয়ের মধ্যে জুলাই মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।’

অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল আরও বলেন, ‘শিক্ষামন্ত্রীর নির্দেশনায় শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দ্রুত ছাড়ের ব্যবস্থা করতে চেষ্টা করা হচ্ছে। আশা করছি আগস্টের মাসের ৬ তারিখের মধ্যে তাদের জুলাই মাসের বেতনের ব্যবস্থা করতে পারব।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

ডিএমপির শিক্ষাবৃত্তি পেল ৪৩৭ কৃতি শিক্ষার্থী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজা-ইয়াবাসহ যুবদল নেতার ছেলেসহ আটক ৩
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর লালবাগের বাসায় একা থাকা আইনজীবীর মরদেহ উদ্ধার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পল্লী বিদ্যুৎ সমিতিতে ৪০ 'মিটার রিডার-কাম-ম্যাসেঞ্জার' নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ভর্তিতে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে ১০০ নম্বরের পরী…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রায় কৃতী শিক্ষার্থীদের সং…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9