এমপিওভুক্ত হচ্ছেন আরো এক হাজার ৩১১ শিক্ষক

০২ জুলাই ২০২৬, ০৯:২৬ PM , আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৯:৩২ PM
মাউশি

মাউশি © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া ১ হাজার ৩১১ জন শিক্ষক ও কর্মচারীকে এমপিওভুক্ত (বেতন-ভাতার সরকারি অংশ) করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলের ৭৮০ জন এবং কলেজের ৫৩১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সভাপতিত্বে বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভায় উপস্থিত এক কর্মকর্তা জানান, এমপিওভুক্তির জন্য অনুমোদন পাওয়া স্কুলের ৭৮০ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৭৯ জন, চট্টগ্রামের ৫৮ জন, কুমিল্লার ৭০ জন, ঢাকার ১৬২ জন, খুলনার ৪৬ জন, ময়মনসিংহের ৭৭ জন, রাজশাহীর ১৫২ জন, রংপুরের ১০১ জন এবং সিলেটের ৩৫ জন রয়েছেন।

অন্যদিকে কলেজের ৫৩১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৪৩ জন, চট্টগ্রামের ২৩ জন, কুমিল্লার ১৭ জন, ঢাকার ১৩৬ জন, খুলনার ৯০ জন, ময়মনসিংহের ৪০ জন, রাজশাহীর ১০৫ জন, রংপুরের ৫২ জন এবং সিলেটের ২৫ জন রয়েছেন। এছাড়া সভায় ২ হাজার ৩০৯ জন শিক্ষককে বিএড স্কেল এবং ১ হাজার ২৮ জন শিক্ষককে উচ্চতর স্কেল দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগ: মাউশি
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬
৫ অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণা শুরু, এবারও শান্তিতে নোবেল ‘…
  • ০২ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬
আইনজীবী সহকারী সমিতি নির্বাচনে জয়ী কারাবন্দি নিষিদ্ধ আওয়ামী…
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষায় অব্যবস্থাপনার প্রতিবাদে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধ…
  • ০২ অক্টোবর ২০২৬