শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার সব দপ্তরের ওয়েবসাইট নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

৩০ জুন ২০২৬, ০৫:২০ PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লোগো

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লোগো © ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন আঞ্চলিক, জেলা, উপজেলা ও থানা পর্যায়ের অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট হালনাগাদ করতে আবারও নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। আগামী ৫ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইট হালনাগাদের কাজ শেষ করে নির্ধারিত গুগল ফরম পূরণ করে তা অধিদপ্তরকে জানাতে বলা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জারি করা এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়। চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক কার্যালয়ের সব পরিচালক এবং বিদ্যালয় ও পরিদর্শন শাখার সব আঞ্চলিক উপপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় তথ্য বাতায়নের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং এর অধীন মাঠপর্যায়ের বিভিন্ন অফিসের জন্য পৃথক ওয়েবসাইট তৈরি করা হয়েছে।

এ বিষয়ে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘অফিসগুলোতে আঞ্চলিক কার্যালয়, জেলা, উপজেলা, থানা এবং অধীনে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয় তথ্য বাতায়ন (www.bangladesh.gov.bd) -এর অধীন ওয়েব সাইট চালু আছে তাদের প্রয়োজনীয় তথ্য নিয়মিতভাবে হালনাগাদ করা হচ্ছে না। এছাড়া, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (স্কুল, কলেজ, স্কুল এন্ড কলেজ) ওয়েবসাইট তৈরি বা হালনাগাদকরণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।

আরো বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক, অফিসগুলোর ওয়েবসাইটের বর্ণিত কন্টেন্টগুলো (কর্মকর্তার নাম, পদবী, মোবাইল নম্বর, টেলিফোন নম্বর, ছবি, দাপ্তরিক ই-মেইল, নোটিশ বোর্ড, সর্বশেষ খবর, মেনুসমূহ, অফিস আদেশ/প্রজ্ঞাপন, নীতিমালা, বিভিন্ন ফোকাল পয়েন্ট কর্মকর্তার তথ্য এবং সেবাবক্সগুলো যেমন: সরকারি কর্ম সম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি/GPMS, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, জাতীয় শুদ্ধাচার কৌশল, নীতিমালা ও প্রকাশনা, নাগরিক ই-সেবাসমুহ ইত্যাদি) জরুরীভিত্তিতে হালনাগাদ করা প্রয়োজন।

এমতাবস্থায়, আগামী ৫ জুলাইয়ের মধ্যে এ অধিদপ্তরের আওতাধীন অফিসগুলো ‘আঞ্চলিক কার্যালয়/জেলা/উপজেলা/থানা’ এবং ‘সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো (স্কুল, কলেজ, স্কুল এন্ড কলেজ)’ এর নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাগাদ করে নিম্নবর্ণিত গুগলফর্ম লিংকে তথ্য দেয়ার জন্য নির্দেশ করা হয়েছে।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9