শিক্ষকদের বদলি সফটওয়্যারে কর্মচারীদের তথ্য নেওয়ার কারণ জানাল মাউশি

২৭ জুন ২০২৬, ০৬:১২ PM , আপডেট: ২৭ জুন ২০২৬, ০৬:১৪ PM
মাউশি লোগো

মাউশি লোগো © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য তথ্য সংগ্রহ করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রশ্ন উঠেছে শিক্ষকদের বদলি সফটওয়্যারে কর্মচারীদের তথ্য নেওয়া হচ্ছে কেন সেটি নিয়ে।  মাউশি জানিয়েছে, বিশেষ একটি কারণে কর্মচারীদের ডাটাও নেওয়া হচ্ছে। 

মাউশি সূত্রে জানা গেছে, এমপিও নীতিমালা অনুযায়ী এখন থেকে বেসরকারি স্কুল-কলেজে কর্মচারী নিয়োগ হবে জেলা প্রশাসক বা ডিসির মাধ্যমে। কর্মচারীদের তথ্য ইনপুট নেওয়া হচ্ছে মূলত নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য। তথ্য সংগ্রহের কার্যক্রম শেষ হওয়ার পর কর্মচারীদের শূন্য পদের তথ্যগুলো মন্ত্রণালয়ে পাঠানো হবে। এর পর মন্ত্রণালয় থেকে এ পদগুলোতে নিয়োগ কার্যক্রম শুরুর জন্য ডিসিদের চিঠি দেওয়া হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলি কার্যক্রম চলাকালীন অথবা কার্যক্রম শেষ হওয়ার পর কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। কর্মচারীদের তথ্য মূলত এজন্য সংগ্রহ করা হচ্ছে। কোন প্রতিষ্ঠানে কতটি কর্মচারীর পদ শূন্য রয়েছে সেটি মন্ত্রণালয়কে অবহিত করার এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ মন্ত্রণালয় নেবে।’

এদিকে বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন আগামী ২০ জুলাই থেকে শুরুর পরিকল্পনা করেছে মাউশি। আবেদন শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়া হবে বলে জানা গেছে।

মাউশির একটি সূত্র জানিয়েছে, বদলি আবেদন শুরুর পরিকল্পনা অনুযায়ী আগামী ২০ জুলাই থেকে আবেদনগ্রহণ শুরু হবে। যা চলবে ২৫ জুলাই পর্যন্ত। এরপর জুলাই মাসের শেষ দিকে অথবা জুন মাসের শুরুতে শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তনের অর্থাৎ নিজ জেলা কিংবা স্বামী-স্ত্রীর কর্মস্থলে যেতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১৫ জুলাই পর্যন্ত তথ্য ভেরিফাই এবং চূড়ান্তকরণ চলবে। এরপর বদলি আবেদন শুরু হবে। আমরা জুলাইয়ের মধ্যেই শিক্ষকদের বদলি করতে চাই।’

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘আগামী ২০ জুলাই থেকে শিক্ষকদের বদলি আবেদনগ্রহণ শুরুর পরিকল্পনা করা হয়েছে। ২৫ জুলাই পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হতে পারে। এরপর ৩ থেকে ৭ দিনের মধ্যে শিক্ষকদের নিজ জেলায় যাওয়ার অর্থাৎ বদলির সুযোগ দেওয়া হতে পারে।’

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9