শিক্ষকদের ৫ মাসের বকেয়ার টাকা নিয়ে সুখবর দিল মাউশি

২৪ জুন ২০২৬, ০৫:২৯ PM
মাউশি

মাউশি © ফাইল ফটো

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর পাঁচ মাসের বকেয়ো বেতনের টাকা নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মন্ত্রণালয় অনুমোদন দিলেই বকেয়ার অর্থ পাবেন শিক্ষক-কর্মচারীরা। তবে ঠিক কতজন বকেয়া বেতন-ভাতা পাবেন সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (২৪ জুন) মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্র জানিয়েছে, ২০২৫ সালের আগস্ট মাস থেকে একই বছরের ডিসেম্বর পর্যন্ত সময়ের বিলম্বে দাখিলকৃত এমপিওর ডাটা আইবাসে এবং বিলের হিসাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এসব অর্থ পাওয়ার জন্য এখন শুধু মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার অর্থ ছাড় করতে মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। অনুমোদন পেলে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে শিক্ষক-কর্মচারী বকেয়ার টাকা পেতে পারেন।’

এদিকে বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর জুন মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে জুন মাসের বেতন-ভাতা ছাড় করা হবে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ইএমআইএস সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন জানান, 'এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জুন-২৬ মাসের এমপিওর ডাটা আইবাসে এবং মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন হলেই শিক্ষকদের অ্যাকাউন্টে অর্থ জমা হবে।'

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন দ্রুত ছাড় করতে মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে তারা জুন মাসের বেতন পেতে পারেন।’

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9