শিক্ষকদের বদলিতে বিবেচিত হবে না বেসরকারি চাকরিজীবীদের স্বামী-স্ত্রীর কর্মস্থল

২১ জুন ২০২৬, ০৬:৫৫ PM , আপডেট: ২১ জুন ২০২৬, ০৮:৫৫ PM
সরকারি ও মাউশি লোগো

সরকারি ও মাউশি লোগো © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে বেসরকারি চাকরিজীবীদের স্পাউসের কর্মস্থল বিবেচনায় নেওয়া হবে না বলে জানা গেছে। এর ফলে যে শিক্ষকদের স্বামী কিংবা স্ত্রী বেসরকারি ব্যাংক বা অন্য যে কোনো বেসরকারি সংস্থায় চাকরি করেন; তারা বদলির ক্ষেত্রে পিছিয়ে পড়বেন—এমনটাই দাবি সংশ্লিষ্টদের

যদিও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) দাবি, প্রাথমিকভাবে সরকার যাদের বেতন দেয় এবং যাদের পরিচয় শনাক্ত করতে সহজ হয়, তাদের বদলির আওতায় নিয়ে আসা হচ্ছে। পরবর্তীতে বেসরকারি চাকরিজীবীদের অন্তর্ভুুক্তির বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমার জানা মতে বেসরকারি চাকরিজীবীদের স্বামী-স্ত্রীর কর্মস্থলও বিবেচনায় নেওয়ার কথা। তবে বিষয়টি এ মুহূর্তে মনে পড়ছে না। যদি কোনো বৈষম্য হয়ে থাকে, তাহলে সেটি নিরসনে উদ্যোগ নেওয়া হবে। বিষয়টি সম্পর্কে বদলি নীতিমালা তৈরিতে যুক্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভালো বলতে পারবেন।’

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা শিক্ষকদের স্বামী-স্ত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্কুল-কলেজের শিক্ষকদের সংশোধিত বদলি নীতিমালার ৩.৮ ধারার ‘গ’-এর শর্তে বদলির ক্ষেত্রে স্বামী-স্ত্রীর কর্মস্থল জেলার ক্ষেত্রে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত উল্লেখ করা হয়েছে। এই শর্তের বেড়াজালে অনেক শিক্ষক স্বামী কিংবা স্ত্রীর কর্মস্থলে যেতে পারবেন না। এর ফলে তাদের কষ্টও লাঘব হবে না।

তাদের মতে, স্পাউসের কর্মস্থলের ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, এনজিও, আন্তর্জাতিক সংস্থা, বহুজাতিক কোম্পানি, স্বনিযুক্ত পেশাজীবী, ব্যবসায়ী এবং অন্যান্য বিভিন্ন খাতে কর্মরত ব্যক্তিদের জন্য আলাদা একটি ক্যাটাগরি করা দরকার ছিল। এই প্রতিষ্ঠানগুলোতে কর্মরতদের আইডেন্টিফিকেশন করা সহজও।

নাজনীন নাহার নামে দিনাজপুরের এক শিক্ষক বলেন, ‘বদলি আবেদনকারীর স্বামী বা স্ত্রী উল্লিখিত পেশার বাইরে যারা কর্মরত তাদের ক্ষেত্রে আলাদা ক্যাটাগরি রাখা দরকার ছিল। এটি না থাকলে আবেদনের তথ্য উপস্থাপনের যথার্থতা ব্যাহত হওয়ার পাশাপাশি বদলি কার্যক্রমের ন্যায্যতা ও কার্যকারিতার ওপরও প্রভাব পড়তে পারে।’

মুহাইমিনুল ইসলাম নামে আরেক শিক্ষক জানিয়েছেন, ‘অতিরিক্ত চাকরির ক্যাটাগরি সংযোজন অথবা একটি অন্যান্য অপশন অন্তর্ভুক্ত করার পাশাপাশি বেসরকারি চাকরিজীবীদের কর্মস্থলও বিবেচনায় নিতে হবে। এটি না হলে অনেক শিক্ষিকা তার স্বামীর কর্মস্থলের কাছাকাছি যেতে পারবেন না। ফলে বড় ধরনের বৈষম্যের সৃষ্টি হবে।’

এ বিষয়ে বক্তব্য জানতে বদলি নীতিমালা তৈরির সঙ্গে যুক্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক) মো. হেলালুজ্জামান সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সরকারি কোষাগার থেকে যারা বেতন-ভাতা পান, বদলিতে স্পাউসের কর্মস্থলের ক্ষেত্রে আপাতত তাদের বিষয়টিই বিবেচিত হবে। অন্যদের বিষয়টি চলমান বদলি কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। পরবর্তীতে সরকার যদি মনে করে বেসরকারি চাকরিজীবীদের বিষয়টিও নিয়ে; আসবে তাহলে সেভাবেই বদলি নীতিমালা সংস্কার করা হবে।’ 

দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘ব্রো’ ডাকা নিয়ে সংঘর্ষে জড়ালেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যাল…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরের অভয়নগরে মাদক বিক্রিতে বাধা, ছাত্রদল নেতা ছুরিকাহত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অসহযোগিতার পরও ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে মণিপুরী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9