শিক্ষকদের বেতনের প্রস্তাবে অনুমোদন মেলেনি, চলতি সপ্তাহে বেতন পাবেন?

০৬ জুন ২০২৬, ০৫:৪৬ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের প্রস্তাব এখনো অনুমোদন মেলেনি। ফলে চলতি সপ্তাহে তারা বেতন-ভাতা পাবেন কিনা সেই প্রশ্ন উঠেছে।

যদিও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বলছে, চলতি সপ্তাহেই শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন-ভাতা পাবেন।

গত বুধবার (৩ জুন) শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায় মাউশি। মোট ৩ লাখ ৯২ হাজার ৭৮৯ জন শিক্ষক-কর্মচারীর বেতনের প্রস্তাব পাঠিয়েছে সংস্থাটি। এর মধ্যে স্কুলের ৩ লাখ ৪ হাজার ৫৪১ জন ও কলেজের ৮৮ হাজার ২৪৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'বেতনের প্রস্তাব এখনো অনুমোদন মেলেনি। তবে আগামী মঙ্গলবারের মধ্যে প্রস্তাব অনুমোদন হয়ে জিও জারির সম্ভাবনা রয়েছে৷ ফলে বৃহস্পতিবারের মধ্যে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে। কোনো কারণে সেটি সম্ভব না হলে বেতন পাওয়ার সময় কিছুটা বিলম্ব হবে।'

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬