৬৩ জাল সনদধারীকে শোকজ, তালিকা দেখুন এখানে

২৩ মে ২০২৬, ০৭:২৩ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদে কর্মরত ৬৩ শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সেটি জানতে চেয়েছে অধিদপ্তর।

আজ শনিবারসহ সম্প্রতি পৃথক পৃথক নোটিশে এ শোকজ করা হয়। শোকজের চিঠি পাওয়া জাল সনদধারীদের ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

শোকজের চিঠিতে বলা হয়েছে, ‘শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা হতে ৪৭১ জন জাল/ভুয়া সনদধারী শিক্ষকের তালিকাসহ একটি পত্র প্রেরণ করা হয়েছে (কপি সংযুক্ত)। উক্ত পত্রে 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এর জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা, ২০২৫' অনুসারে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত ৪৭১ (মাধ্যমিক পর্যায়ের ৪০২, কলেজ পর্যায়ের ৬৪ এবং কারিগরি পর্যায়ের ৫ জন) জন জাল/ভুয়া সনদধারী তালিকাভূক্ত শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ-কে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত জাল/ভুয়া সনদধারী শিক্ষক-কর্মচারীদের সংযুক্ত তালিকায় ( অন্যান্য সনদ-৪০) আপনার নাম অন্তর্ভুক্ত থাকায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর ১৮.১(ঙ) অনুচ্ছেদ মোতাবেক কেন আপনার বিরুদ্ধে এমপিও বাতিল/ স্থগিত ও গভর্নিংবডি কর্তৃক নিয়োগ বাতিলসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব আগামী ১০ (দশ) কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

শোকজ পাওয়া ৬৩ শিক্ষক হলেন
বগুড়ার ধুনট উপজেলার জালসুকা হাবিবুর রহমান কলেজের সহকারী গ্রন্থাগার মো. আবদুর রাকিব; ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার শাপলা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পৌরনীতি ও সুশানের প্রভাষক মুহাম্মদ মোবারক হোসেন; রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী জাহানারা বেগম কলেজের সমাজ বিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ তৌহিদুল ইসলাম; ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার শাপলা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের হিসাববিজ্ঞানের প্রভাষক মুহাম্মদ সাজ্জাদ হোসেন; গাজীপুরের সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের প্রভাষক মোছা: জান্নাতুল ফেরদৌস; টাঙ্গাইলের মেহেরুন্নেছা মহিলা কলেজের প্রভাষক মুক্তা রাণী দে; ময়মনসিংহের শাপলা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মো. হেলাল উদ্দীন; বগুড়ার শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের প্রভাষক রাবেতা সুলতানা; ঠাকুরগাঁওয়ের মোসলেম উদ্দীন ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রভাষক মো. সানাউল্লাহ; নওগাঁর কৃষ্পপুর ডিগ্রি কলেজের প্রভাষক সোহবুল হক; সিরাজগঞ্জের বাহিকা কলেজের প্রভাষক মো. ফিরোজুর রহমান; কুড়িগ্রামের মজিদা আদর্শ কলেজের প্রভাষক মনোয়ারা খাতুন; কুড়িগ্রামের মজিদা আদর্শ কলেজের ইফফাত আরা সরকার।

অবশিষ্টদের নামের তালিকা দেখতে এখানে ক্লিক করুন 

স্কুলে ভয়াবহ আগুন, শিক্ষার্থীসহ নিহত ২৯
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
তেল সংকটে অচল হাসপাতালের জেনারেটর, তেল পাঠালেন সাবেক ভূমিমন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতায় শূন্য, ফলাফলে ৪৫ নম্বর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
১৮ পিস ইয়াবাসহ যুবক আটক 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দুই পা অচল, তবু থামেনি রুবেলের পড়াশোনা, হামাগুড়ি দিয়ে শেষ ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞান মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, শিক্ষক-শিক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9