টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে স্কুল

১১ এপ্রিল ২০২৬, ০৭:১৯ AM , আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ১০:৪১ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © সংগৃহীত

দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিনদিনের ছুটিতে যাচ্ছে। রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে এ ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত।

বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী জানা যায়, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে এসব প্রতিষ্ঠানে ছুটি থাকবে। ছুটি শেষে বুধবার (১৫ এপ্রিল) থেকে যথারীতি শ্রেণিকক্ষ কার্যক্রম শুরু হবে।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে নোটিশ দিয়ে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিগুওেলাতে বলা হয়েছে, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে স্কুল ও কলেজ শাখার শ্রেণি পাঠদানসহ সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে শুক্র ও শনিবার (১০-১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় মোট পাঁচদিন বন্ধ থাকছে দেশের স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।

জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে বৈঠক, ৩০ কর্মসূচিতে যোগ দিয়েছেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শুরু কাল, ৩ ক্যাটাগরির শিক…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন: সরকারকে বিরোধীদলীয় নেতা
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ের পুকুর থেকে ধরা ১০ মণ পিরানহা মাছ বিক্রির সময় জব্দ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন ১৭ অক্টোবর প…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুড়িয়ে দেওয়ায় জড়িতদের গ্রেপ্ত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬