শিক্ষকদের বদলি সফটওয়্যারের ডেমো নিয়ে নতুন খবর জানাল মাউশি

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি চালু করতে পুনরায় সফটওয়্যারের ডেমো প্রদর্শন করা হবে। চলতি সপ্তাহেই এ ডেমো প্রদর্শীত হবে বলে জানা গেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, বদলি সফটওয়্যারের ডেমো গত সপ্তাহেই চূড়ান্ত হওয়ার কথা ছিল। তবে কিছু কারণে সেটি হয়নি। চলতি সপ্তাহে আবারও ডেমো প্রদর্শনী করা হবে। এরপর চূড়ান্ত অনুমোদন পেলে বিজ্ঞপ্তি জারি করবে মাউশি।

আরও পড়ুন: ঈদের আগে শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার খবর, যা বলছে মন্ত্রণালয়

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বদলি সফটওয়্যারের ডেমো প্রদর্শনীর সভার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আগামীকাল রবিবার সভার তারিখ জানা যেতে পারে। আমরা আশা করছি চলতি সপ্তাহে সফটওয়্যারের চূড়ান্ত অনুমোদন দেবে শিক্ষা মন্ত্রণালয়।’

জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরবর্তী সময়ে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। বদলির জন্য সংশোধিত নীতিমালা জারি হলেও সফটওয়্যার তৈরি না হওয়ায় এ কার্যক্রম শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। অবশেষে বদলি সফটওয়্যারের ডেমো দেখানোর উদ্যোগ নেওয়া হয়। তবে সফটওয়্যার পুরোপুরি প্রস্তুত না হওয়ায় পুনরায় ডেমো দেখানোর সিদ্ধান্ত নিল শিক্ষা মন্ত্রণালয়।

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9