শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মাউশি

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৫ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন আগামী মার্চ মাস থেকে শুরুর পরিকল্পনা করা হয়েছে। বদলি সফটওয়্যারের ডেমো চূড়ান্ত অনুমোদন পেলে এ কার্যক্রম ফেব্রুয়ারি মাসের শেষ দিকেও শুরু হতে পারে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দ্রুত সময়ের মধ্যে বদলি সফটওয়্যারের ডেমো শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেখানো হবে। সফটওয়্যার নিয়ে কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করলে মাঠ পর্যায় থেকে কিছু তথ্য সংগ্রহ করা হবে। এ কার্যক্রম শেষ ফেব্রুয়ারির শেষ দিকে অথবা মার্চের শুরুতে বদলির জন্য আবেদন গ্রহণ শুরু করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে মাউশির উপপরিচালক (মাধ্যমিক) মো. ইউনুছ ফারুকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলির কার্যক্রমটি যত দ্রুত সম্ভব শুরু করা হবে। আমরা চাচ্ছি মার্চের শুরুতে যেন শিক্ষকরা বদলির আবেদন করতে পারেন আমরা সেই চেষ্টা করছি।’

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘বদলি সফটওয়্যারের ডেমো প্রদর্শন নিয়ে ডাকা সভা স্থগিত করা উচিত হয়নি। শিক্ষকদের বদলি চালু হওয়াটা জরুরি। সফটওয়্যারের চূড়ান্ত অনুমোদন পেলে বদলি আবেদনগ্রহণ শুরু করতে আর কোনো বাধা থাকত না। কেবল মাঠ পর্যায় থেকে কিছু তথ্য নিলেই বদলি চালু করা যেত।’

জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরবর্তী সময়ে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। বদলির জন্য সংশোধিত নীতিমালা জারি হলেও সফটওয়্যার তৈরি না হওয়ায় এ কার্যক্রম শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। অবশেষে বদলি সফটওয়্যারের ডেমো দেখানোর উদ্যোগ নেওয়া হয়। তবে এ সংক্রান্ত সভা স্থগিত করায় ফের বদলি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলো।

সুস্থ থাকতে পুরুষদের খাদ্যতালিকায় যেসব বিষয়ে সতর্ক থাকা জরু…
  • ১৫ জুলাই ২০২৬
রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
  • ১৫ জুলাই ২০২৬
চিয়া সিড খাচ্ছেন? উপকারের পাশাপাশি জেনে নিন সতর্কতাও
  • ১৫ জুলাই ২০২৬
শিক্ষিত তরুণদের দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, ৮১ দেশের মধ্যে ৬৭তম
  • ১৫ জুলাই ২০২৬
হরমুজ প্রণালি ও ইরানের উপকূলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা
  • ১৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভা…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence