শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন হতে পারে চলতি সপ্তাহেই, তবে...

০৫ জানুয়ারি ২০২৬, ০২:৩৩ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © টিডিসি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর ডিসেম্বর মাসের বেতন চলতি সপ্তাহে হতে পারে। এ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী বুধবারের মধ্যে জিও (সরকারি আদেশ) জারি করতে হবে।

সোমবার (৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের একটি সূত্র জানিয়েছে, গত ১ জানুয়ারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এখনো জিও জারি হয়নি। বুধবারের (৭ জানুয়ারি) মধ্যে জিও জারি হলে আগামী বৃহস্পতিবার বিকেলে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে।

জানতে চাইলে ইএমআইএস সেলের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা সব তথ্য আইবাসে পাঠিয়েছি। সেই সঙ্গে মন্ত্রণালয়ে জিও এর জন্য ফাইল পাঠানো হয়েছে। জিও হয়ে গেলে আগামী ৮ জানুয়ারি শিক্ষক-কর্মচারীরা বেতন পেতে পারেন। তবে জিও জারি হতে বিলম্ব হলে শিক্ষক-কর্মচারীরা আগামী সপ্তাহে বেতন-ভাতা পাবেন।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬