শিক্ষকদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মাউশি

১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ PM
মাউশি লোগো

মাউশি লোগো © ফাইল ফটো

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকদের বদলি নিয়ে নতুন তথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তথ্য অনুযায়ী, বদলির সফটওয়্যার তৈরির জন্য টেলিটকের সাথে চুুক্তি করতে যাচ্ছে মাউশি।

রবিবার (১৪ ডিসেম্বর) সচিবালয়ে মাউশির শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘বদলির সফটওয়্যার এখনো তৈরি হয়নি। সফটওয়্যার তৈরির পূর্বে টেলিটকের সঙ্গে আমরা একটি চুক্তি স্বাক্ষর করব। শিগগিরই এ সংক্রান্ত স্বাক্ষর অনুষ্ঠান হবে। সফটওয়্যার তৈরি করতে কিছুটা সময় লাগবে।’

নীতিমালা জারির পূর্বে বদলি সফটওয়্যার তৈরি করা সম্ভব নয় জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, ‘বদলির সংশোধিত নীতিমালা এখনো জারি হয়নি। এটি জারি না হওয়া পর্যন্ত সফটওয়্যার তৈরির কার্যক্রম শুরু করা যাচ্ছে না। মন্ত্রণালয় নীতিমালা জারি করলে দ্রুত সফটওয়্যার তৈরি করা হবে।’

জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। এ অবস্থায় হতাশা ব্যক্ত করেছেন শিক্ষকরা।

বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9