মাদ্রাসার এমপিও শিটে কারিগরি ত্রুটি, সংশোধন করে ফের নোটিশ

১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ PM , আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © এআই দিয়ে তৈরি

মাদরাসা শিক্ষকদের এমপিও সংক্রান্ত বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। নির্দেশনায় আজ রবিবার (১৪ ডিসেম্বর) নতুন করে ইস্যু করা এমপিও শিট অনুযায়ী মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন বিল প্রস্তুত করতে অধ্যক্ষ ও সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, গত ১১ ডিসেম্বর প্রকাশিত এমপিও শিটে কারিগরি ত্রুটি থাকায় তা সংশোধন করে ১৪ ডিসেম্বর নতুন এমপিও শিট ইস্যু করা হয়েছে। ফলে সংশোধিত এই এমপিও শিট অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের বেতন বিল প্রস্তুত করতে সংশ্লিষ্ট অধ্যক্ষ ও সুপারদের নির্দেশ দেওয়া হলো।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬