১৫ শতাংশ বাড়ি ভাড়া নিয়ে এবার মাউশির নোটিশ

২০ নভেম্বর ২০২৫, ০৬:৩০ PM , আপডেট: ২০ নভেম্বর ২০২৫, ০৬:৩০ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা ১৫ শতাংশে উন্নীত করার বিষয়ে নোটিশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় অর্থ বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ১ নভেম্বর ২০২৫ থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৭.৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন, যার সর্বনিম্ন পরিমাণ ২ হাজার টাকা। এরপর ১ জুলাই ২০২৬ থেকে আরও ৭.৫ শতাংশ বাড়ানো হবে। ফলে মোট ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা নিশ্চিত করা হলো। তবে এই অতিরিক্ত সুবিধা ভবিষ্যতের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করতে হবে বলে উল্লেখ করেছে মাউশি

এতে আরও বলা হয়, বাড়ি ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো প্রকার বকেয়া প্রাপ্য হবে না। পাশাপাশি এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও ভোকেশনাল প্রতিষ্ঠানের জন্য প্রণীত জনবল কাঠামো ও নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। ভাতা প্রদানের সময় আর্থিক বিধি-বিধান মানা বাধ্যতামূলক। ভবিষ্যতে এ সংক্রান্ত কোনো অনিয়ম শনাক্ত হলে বিল-পরিশোধকারী কর্তৃপক্ষকেই এর দায় বহন করতে হবে।

নোটিশটি দেশের সব বেসরকারি কলেজের অধ্যক্ষ এবং বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশে পাঠানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মাউশির সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬