শিক্ষকদের অক্টোবরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে যাবে কাল, পাবেন কবে?

২৮ অক্টোবর ২০২৫, ১২:৪৭ PM
মাউশি লোগো

মাউশি লোগো © ফাইল ছবি

বেসরকারি স্কুল-করেজে কর্মরত এমপিওভুক্ত পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের বেতন আগামীকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। বেতন-ভাতার বিল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা বলেন, শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতনের প্রস্তাব আগামীকাল বুধবার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় বেতন বিল অনুমোদনে কালক্ষেপণ না করলে আগামী ৬ নভেম্বরের মধ্যে তারা তাদের অক্টোবর মাসের বেতন-ভাতা পাবেন।

ইএমআইএস সেলের সার্ভার বন্ধ প্রসঙ্গে ওই প্রোগ্রামার আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় গঠিত বুয়েটের একদল ইঞ্জিনিয়ার আমাদের সার্ভার পরীক্ষা করছেন। তাদের পরীক্ষা শেষ হলেই সার্ভার চালু হবে। চলতি সপ্তাহে সার্ভার চালুর সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে ইএমআইএস সেলের সার্ভার চালু হতে পারে।

এদিকে ইএমআইএস সেলের সার্ভার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-কর্মচারীরা। ১৪ দিন ধরে সার্ভার অচল থাকায় নতুন এমপিও আবেদন করা যাচ্ছে না, আবার যাদের ইনডেক্স ডিলেট করার প্রয়োজন তাদের কাজও আটকে আছে।

সার্ভার বন্ধ থাকার ফলে দেশের হাজারো শিক্ষক-কর্মচারী এখন বিপাকে পড়েছেন। এমপিওভুক্তির আবেদন করতে না পারায় অনেকের ফাইল ঝুলে আছে  উপজেলা পর্যায়ে। আবার কারো ফাইল আঞ্চলিক অফিসেই রয়েছে। আবার যাদের ভুল ইনডেক্স বা নাম সংশোধনের কাজ চলছিল, তারাও অনিশ্চয়তায় পড়েছেন।

রাজধানীর একটি বেসরকারি স্কুলের শিক্ষক হাফিজুর রহমান বলেন, “দুই সপ্তাহ ধরে প্রতিষ্ঠান প্রধান প্রতিদিন চেষ্টা করছেন আমার এমপিও আবেদন আপলোড করতে, কিন্তু সার্ভারে লগইনই করা যাচ্ছে না। আমাদের প্রক্রিয়া থেমে গেছে, অথচ সময় বেঁধে দেওয়া আছে।

এ বিষয়ে জানতে চাইলে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম এনালিষ্ট (অতিরিক্ত দায়িত্ব) মো. হুমায়ুন কবীর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কারিগরি সমস্যার কারণে সার্ভার ডাউন হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। আইটি টিম সার্ভার পুনরুদ্ধারের চেষ্টা করছে।’

উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিলেন ববি শিক্ষার্থীরা
  • ১১ আগস্ট ২০২৬
সদ্য এসএসসি ও সমমান পাস শিক্ষার্থীদের বৃত্তি দেবে ডাচ-বাংলা…
  • ১১ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ’র হাতে রাখার দাবিতে বেরোবি …
  • ১১ আগস্ট ২০২৬
নতুন নিয়মে এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু আজ
  • ১১ আগস্ট ২০২৬
উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের …
  • ১১ আগস্ট ২০২৬
৫ দাবিতে রাবিপ্রবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন
  • ১১ আগস্ট ২০২৬