শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য মাউশির বিশেষ নির্দেশনা

২২ অক্টোবর ২০২৫, ০৬:৫১ PM
মাউশি

মাউশি © টিডিসি সম্পাদিত

শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত অ্যাসেম্বলি, পিটি (শারীরিক প্রশিক্ষণ) করানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেইসঙ্গে বছরব্যাপী পর্যায়ক্রমে সময়োপযোগী ক্রীড়া কার্যক্রম আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। 

 বুধবার (২২ অক্টোবর) অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, অধিদপ্তরের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরুর আগে নিয়মিত অ্যাসেম্বলি ও পিটি আয়োজন করতে হবে। আর যেসব প্রতিষ্ঠানে ক্যান্টিন বা অন্য কোনো ব্যবস্থাপনায় খাবার সরবরাহ করা হয়, সেখানে সরবরাহকৃত খাবার অবশ্যই স্বাস্থ্যসম্মত হতে হবে৷ আর এই বিষয়টি প্রতিষ্ঠানপ্রধানদের নিশ্চিত করতে হবে।

 এ নির্দেশনা দেশের সব সরকারি ও বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) এবং সংশ্লিষ্ট শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। পাশাপাশি সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকেও অবহিত করা হয়েছে। 

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950