শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের বেতন কবে, জানাল মাউশি

০১ অক্টোবর ২০২৫, ০৪:৫০ PM , আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৪:৫২ PM
মাউশি

মাউশি © ফাইল ফটো

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর সেপ্টেম্বর মাসের বেতন আইবাসে জমা হয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি তারা সেপ্টেস্বর মাসের বেতন-ভাতা পেতে পারেন।

বিষয়টি নিশ্চিত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দূর্গা পূজার ছুটির কারণে অফিস কার্যক্রম বন্ধ রয়েছে। যার ফলে চলতি সপ্তাহে বেতনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে না। আগামী সোমবার (৬ অক্টোবর) অথবা মঙ্গলবার (৭ অক্টোবর) শিক্ষক-কর্মচারীরা সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পাবেন।’

এর আগে গত ২৮ সেপ্টেম্বর বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সেপ্টেম্বর মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।  মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ২ লাখ ৮৯ হাজার ২০০ জন ও কলেজের ৮৬ হাজার ১৭৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। আগামী সপ্তাহে তারা সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পেতে পারেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬