শিক্ষাপ্রতিষ্ঠানে আয়া-নাইটগার্ডও নিয়োগ দেবে ডিসি, নিয়ন্ত্রণ হারাচ্ছে ম্যানেজিং কমিটি

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ AM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ AM
মাউশি

মাউশি © সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে আর কর্তৃত্ব থাকছে না পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটির হাতে। নতুন নিয়মে নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব যাবে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত সুপারিশ কমিটির হাতে। ওই কমিটিতে আর ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কেউ থাকবেন না।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সচিব রেহানা পারভীন।

আগে শিক্ষক ছাড়া অন্যান্য কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কমিটি গঠিত হতো প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির নেতৃত্বে। তবে অভিযোগ ছিল, এসব নিয়োগে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি চলে আসছে দীর্ঘদিন ধরে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, নিয়োগ সুপারিশ কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক। সদস্য হিসেবে থাকবেন জেলার সবচেয়ে পুরোনো সরকারি কলেজের অধ্যক্ষ বা তার প্রতিনিধি, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের একজন প্রতিনিধি এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বা সহকারী পরিচালক। কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন জেলা শিক্ষা কর্মকর্তা।

এ কমিটি পরীক্ষা গ্রহণ, ফলাফল তৈরি ও নিয়োগের সুপারিশ দেবে। প্রয়োজনে মৌখিক পরীক্ষার জন্য একাধিক বোর্ডও গঠন করা যাবে। জেলা প্রশাসকের প্রতিনিধির নেতৃত্বে অন্তত নবম গ্রেডের কর্মকর্তাদের নিয়ে ৩ সদস্যবিশিষ্ট বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্বচ্ছতা নিশ্চিত করতেই এ নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬